দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। সমস্ত প্রশংসা' একমাত্র সুমহান আল্লাহর জন্য । অগণিত দরুদ ও সালাম প্রিয় রাসুল (সাঃ)-এর প্রতি ও তার আহলে বাইত এবং তাঁর প্রশ্থসত সাহাবায়ে কিরামের প্রতি! মূল উর্দু পুস্তক হেকায়েতে সাহাবা (রাঃ)-এর ভাবানুবাদ “সাহাবা চরিত” নামে আত্ুপ্রকাশ করছে। ইসলাম মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম যার যাবতীয় সব কিছুই সত্য ও ইতিহাস নির্ভর। কল্পনার প্রসূত কোন কাহিনী বা অতিরঞ্জিত কোন বিষয় ইসলামে নেই। কোরআন হাদীসে যে সমস্ত বানী বিবৃত হয়েছে তার বাস্তবতা নিখুঁত ভাবে ইসলামের ইতিহাসের পাতায় সুসংহতভাবে যুগে যুগে রক্ষিত হয়েছে। আমাদের আলোচ্য গ্রন্থে রাসূল (সাঃ)-এর বাস্তব জীবনে সংঘটিত বিষয়গুলোই উপস্থাপন করছি। আমাদের সমাজ ব্যবস্থা আজ অপসংস্কৃতির সয়লাবে পরিপূর্ণ । চরিত্র গঠনমূলক কাজে উৎসাহ এ্রদান করার মত মানুষ পাওয়া সত্যিই দুষ্কর। মানুষের মন পরিবর্তনশীল, আর এই পরিবর্তন আনয়ন করতে হলে কোরআন-হাদীসের আলোকে আলোচনা একান্ত প্রয়োজন। এই গ্রন্থে রাসূল $)-এর প্রদর্শিত পথে সাহাবায়ে কিরামের কাহিনীগুলোই তুলে ধরা হয়েছে। কোন পাঠক তা থেকে নির্দেশনা পেয়ে সুন্দর জীবন গঠনে পরিচালিত হলে আমাদের অর্থাৎ এই গ্রন্থের সাথে সংশ্লিষ্ট সকলের নাযাতের উসীলা হবে। আমাদের প্রচেষ্টা স্বত্বেও ভুল-ক্রটি থাকা অস্বাভাবিক নয়। যদি কোন পাঠকের এরকম ভুল-ক্রটি দৃষ্টিগোচর হয় তা জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে-ইনশাল্লাহ্‌। বিনীত প্রকাশক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।