সাহাবা চরিত 0১২১ কোন মূল্য নেই । অথচ সে আল্লাহ্র কাছে তাকওয়ার ক্ষেত্রে অনেক মর্যাদার অধিকারী ৷ হাদীসে উল্লেখ করা হয়েছে, ‘যে দিন আল্লাহ্র নাম নেয়ার মত একটি লোকও পৃথিবীতে থাকবে না, সেদিনই কিয়ামত সংঘটিত হবে ৷’ আল্লাহ্র নামের বরকতেই পৃথিবীর অস্তিতু এখনো টিকে রয়েছে। দর্দ্রিতাই রাসূল (সাঃ) প্রেমিকদের বৈশিষ্ট্য এক সাহাবী (রাঃ) রাসূল (সাঃ)-এর খিদমতে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল (সাঃ) আমি আপনাকে ভালবাসি ৷ তিনি (সাঃ) উত্তরে বললেন, তুমি যা বলছ, তা চিন্তা-ভাবনা করে বল । সে সাহাবী (রাঃ) পুনঃ বললেন, হে আল্লাহ্র রাসূল (সাঃ)! আমি আপনাকে ভালবাসি । তিনি (সাঃ) পুনরায় একই কথা বললেন এভাবে তিনবার প্রশ্নোত্তর হলে রাসূল (সাঃ) বললেন, তুমি যদি নিজ দাবীতে সত্য হও, তাহলে দারিদ্র অবলম্বনের জন্য প্রস্তুতি নাও । কেননা যারা আমাকে ভালবাসে, তীদের দিকে দর্নিদ্রতা এত দ্ৰুত ধাবিত হয়, যেমন পানির স্রোত যেভাবে দ্রুত নিচের দিকে ধাবিত হয়। এ কারণেই সাহাবায়ে কিরাম (রাঃ)-গণ ও নবী প্রেমিক ওলামা-মাশায়েখগণ অধিকাংশ সময় দারুন অভাব-অনটনের মধ্যে' দিনাতিপাত করে থাকেন। অষ্টম হিজরীতে রাসূল (সাঃ)-এর নির্দেশে তিনশত সৈন্যের একটি বাহিনীসহ হযরত আবু ওবায়দা (রাঃ)-এর নেতৃত্বে সমুদ্রোপকূল অভিমুখে রওয়ানা করেন। এ অভিযানে তাদের রসদস্বরূপ দেয়া হয়েছিল কিছু খেজুর ৷ সেখানে পনের দিন অবস্থান করার পর তাদের সমুদয় রসদ নিঃশেষ হয়ে গেল । দানবীর সাহাবী হযরত কায়েস (রাঃ) মদীনায় ফিরে মূল্য পরিশোধ করলেন প্রতি দিন তিনটি করে উট জবাই হতে লাগল । তৃতীয় দিন সেনাপতি হযরত আবু ওবায়দা (রাঃ) এ ভেবে উট জবাই করা বন্ধ করার নির্দেশ দিলেন যে, এভাবে উট জবাই হতে থাকলে শেষ পর্যন্ত তাদের মদীনায় ফিরে যাওয়া মহা সমস্যা দেখা দিবে। অবশেষে তিনি যার কাছে যা কিছু খেজুর অবশিষ্ট ছিল সবই একত্রিত করে একটি থলিতে ভর্তি করে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।