দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ১২০ অবশিষ্ট মালগুলো কি শেষ হয়েছে? না কি এখনও বাকী আছে? আমি আর্য করলাম, এখনও কিছু বাকী রয়ে গেছে। প্রয়োজন আছে এমন কোন দরিদ্র লোক আসেনি । তিনি বললেন, আমি আজ ঘরে না পিয়ে মসজিদেই থাকব । সুতরাং তিনি মসজিদেই আহার করলেন । দ্বিতীয় দিন ইশার নামাযের পর রাসুল (সাঃ) আমাকে জিজ্ঞেস করলেন, কি বেলাল? কিছু বাকী আছে? আমি আরয করলাম, আল্লাহ্‌ তাআলা আপনাকে শান্তি দিয়েছেন। রাসূল (সাঃ) আনন্দিত হয়ে আল্লাহ্র শোকরিয়া আদায় করলেন রাসূল (সাঃ)-এর ভয় হয়েছিল, আল্লাহ্‌ না করুন ! হাতে কিছু মাল থাকা অবস্থায় মৃত্যু এসে যায় না কি। অতঃপর তিনি (সাঃ) আনন্দের সাথে ঘরে ফিরলেন । যারা আল্লাহ্‌কে ভয় করেন, তারা মৃত্যুর পর কোন সম্পদ রেখে যেতে চান না। রাসূল (সাঃ)-এর তো কোন কথাই নেই ৷ তিনি ছিলেন নবীদের সরদার । তিনি কি করে ধন-সম্পদ রেখে যাবেন? তিনি দুনিয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যেতে চেয়েছিলেন । কাজেই ধন-দৌলত কখনও নিজের অধিকারে রাখতেন না, কারণ যে কোন মুহূর্তে মৃত্যু আসতে পারে। দু’ব্যক্তি সৰ্ম্পকে রাসূল (সাঃ)-এর অভিমত রাসূল (সাঃ)-এর কতিপয় সাহাবী (রাঃ)-সহ উপবিষ্ট থাকা অবস্থায় একটি লোক তাঁদের সম্মুখ দিয়ে চলে যাওয়ার সময় রাসুল (সাঃ) সাহাবাদের জিজ্ঞেস করলেন! এ চলে যাওয়া লোকটি সম্বন্ধে তোমাদের ধারণা কি? সাহাবী (রাঃ)-গণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! ইনি অত্যন্ত শরীফ এবং সর্ব বিষয়ে উপযুক্ত । কোথাও তীর বিবাহের প্রস্তাব করলে তা সাদরে গৃহীত হবে আর কারো জন্য সুপারিশ করলে নিশ্চয় রক্ষা করা হবে। এ কথা শুনে রাসূল (সাঃ) নিঃচুপ রইলেন। এরপর অন্য এক ব্যক্তি এ পথ দিয়ে চলে যাওয়ার সময় তিনি (সাঃ) জিজ্ঞেস করলেন, এ লোকটি সম্পর্কে তোমাদের অভিমত কি? জবাবে সাহাবা (রাঃ)-গণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! তিনি একজন সাধারণ মুসলমান এবং নিঃস্ব গরীব । তার জন্য কোথাও বিবাহের প্রস্তাব করলে সাদরে গ্রাহ্য হবে না। তার জন্য কোথাও সুপারিশ করলে, তা কার্যকর হবে না । সাহাবা (রাঃ)-গণের কথাবার্তা শোনার পর রাসূল (সাঃ) ইরশাদ করলেন, প্রথমোক্ত ব্যক্তির মত লোক দ্বারা পৃথিবী পরিপূর্ণ হলেও দ্বিতীয় ব্যক্তির সমতুল্য হতে পরবে না। এ কথার তাৎপর্য হল, পার্থিব মানসম্মানের কোন মূল্যই আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন কোন কোন মানুষের কাছে একজন নিষ্ঠাবান গরীব মুসলমানের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।