দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 93১১৯ গালিগালাজ শুরু করে বলল, মাস শেষ হতে আর কত দিন বাকী? আমি বললাম আরও চার দিন বাকী আছে। সে বলল, মাসের শেষে আমার সমুদয় অর্থ পরিশোধ করা না হলে, আমি তোকে আমার টাকার বিনিময়ে গোলাম বানিয়ে নেব এবং পূর্বের ন্যায় ছাগল চরিয়ে বেড়াবে । অতঃপর সে চলে গেল । কথাগুলো শুনে সারাটা দিন যে আমার কিভাবে কেটেছে তা কেবল আল্লাহ্‌ তাআলা জানেন। ইশার নামাযের পর আমি নির্জনে রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হয়ে সমস্ত ঘটনা বলে এবং আরয করলাম, হে আল্লাহ্‌র রাসূল, এ মুহূর্তে ঝণ পরিশোধ করার কোন ব্যবস্থা আপনার কাছেও নেই, আমার পক্ষেও এত দ্রুত কোন ব্যবস্থা করা সম্ভব নয়। কিন্তু সে আমাকে অপমান না করে ছাড়বে না। তাই, যদি আপনি অনুমতি দেন, তাহলে ঝণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমি অন্যত্র আত্মগোপন করে থাকব । ঝণ পরিশোধ করার মত অর্থ আপনার হাতে আসলেই আমি চলে আসব । এ কথা বলে আমি ঘরে ফিরে সফরের প্রস্তুতি নিয়ে ভোর হওয়ার অপেক্ষা করতে থাকি। ভোর হতে না হতেই এক ব্যক্তি ছুটে এসে আমাকে বলল, তুমি এখনই রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হও । আমি রাসূল (সাঃ)-এর খিদমতে ' উপস্থিত হয়ে দেখলাম, মাল-রসদে ভর্তি চারটি উক্ত্রী বসে রয়েছে। আমাকে দেখে রাসূল (সাঃ) হাসি মুখে বললেন, বেলাল! সুসংবাদ নাও! আল্লাহ তাআলা তোমার ঝূণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। এ নাও চারটি উস্ত্রী। এদের পিঠে যে সমস্ত মাল আছে, সবই তোমার হাওলা করলাম । ফেদাকের সর্দার এগুলো আমার জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন। যাও তোমার সমস্ত ঝণ পরিশোধ করে আস । আমি আল্লাহ্র শোকরিয়া আদায় করলাম এবং পরম আনন্দের সাথে সমুদয় ঝূণ পরিশোধ করে আসলাম । রাসূল (সাঃ) মসজিদেই আমার অপেক্ষা করছিলেন। আমি ফিরে এসে বললাম, হে আল্লাহ্‌র রাসূল, আল্লাহ্‌ আপনাকে সমস্ত খণ থেকে মুক্ত করেছেন। এখন আর কোন খঝণ বাকী নেই । তিনি (সাঃ) আমাকে জিজ্ঞেস করলেন, মালপত্র থেকে কোন কিছু অবশিষ্ট আছে কি? আমি আর্য করলাম, হ্যা কিছু অবশিষ্ট রয়েছে। তিনি আদেশ করলেন যে, এগুলোও বন্টন করে দাও। যেন আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারি। রাসূল (সাঃ) বললেন, যতক্ষণ পর্যন্ত এগুলো নিঃশেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যাব না । দিনের শেষে ইশার নামাযের পর রাসূল (সাঃ) আমাকে জিজ্ঞেস করলেন, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।