দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0১১৮ আমার সমস্ত স্বাদের বস্তু দুনিয়াতেই খেয়ে শেষ করে ফেলি । এ ধরনের বহু দৃষ্টান্ত রাসূল (সাঃ)-এর সাহাবী (রাঃ)-দের রয়েছে। এ যুগে তাদের পূর্ণ অনুসরণ সম্ভবও নয় আর প্রত্যেক ব্যক্তিকে এরূপ চেষ্টা করাও অনুচিত । কারণ, আমরা দুর্বল । এত অসাধারণ কষ্ট স্বীকার করা আমাদের পক্ষে সম্ভব নয়। এ জন্যই বর্তমান যুগের হক্কানী পীর মাশায়েখগণ আত্মশুদ্ধির জন্য এত কঠোর সাধনার অনুমতি দেন না, যার দরুন দুর্বলতা সৃষ্টি হতে পারে। কেননা, আমরা তো আগে থেকেই দুর্বল ৷ এসব সাহাবায়ে কিরাম (রাঃ)-কে আল্লাহ্‌ তাআলা শক্তিও দান করেছিলেন। তবে হ্যা! তাদের অনুসরণের আকাংখা করা এবং যথাসম্ভব চেষ্টা করা অবশ্য কর্তব্য যাতে বিলাসিতার মাত্রা কিছুটা কমে আসে, দুঃখ-কষ্টের সময় সব্র করা সহজ হয় এবং বিত্তশালী ও অর্থহীনের মধ্যে কিছুটা সমতা ফিরে আসে । প্রত্যেক ব্যক্তি তার থেকে ধনাঢ্য ব্যক্তির প্রতি দৃষ্টি রাখে যে, কিভাবে তার মত হওয়া যায়। সর্বদা একটি আক্ষেপ থাকে যে, হায় ! আমি কি হলাম, আমার থেকে তো অমুক ব্যক্তি অনেক বেশি অর্থ-সম্পদের অধিকারী । হযরত বেলাল (রাঃ) কর্তৃক জনৈক মুশরিক থেকে ঝণ গ্রহণ এক ব্যক্তি হযরত বেলাল (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, রাসূল (সাঃ)-এর সাংসারিক অবস্থা কিরূপ ছিল? তিনি বলেন, রাসূল (সাঃ)-এর কাছে কোন অর্থ-সম্পদ জমা থাকত না । খরচ নির্বাহের দায়িত্ব আমার উপর ছিল ন্যাস্ত রাসূল (সাঃ)-এর কাছে কোন মুসলমান ক্ষুধার্ত অবস্থায় আসলে, আমি তার আহারের ব্যবস্থা করতাম । বস্তহীন আসলে আমি তার কাপড়ের ব্যবস্থা করে দিতাম । নিয়মিত এ অবস্থা চলতে থাকত । একদিন এক মুশরিকের সাথে আমার সাক্ষাত হল, সে বলল আমি ধনী এবং বেশ স্বচ্ছল ৷ তুমি অন্য কারও কাছ থেকে করজ না করে, যখন যা প্রয়োজন হয়, আমার কাছ থেকে নিয়ে নিও । আমি বললাম, এর চেয়ে উত্তম আর কি হতে পারে ? তারপর আমি এ ব্যক্তি থেকে করজ নেয়া শুরু করলাম । রাসূল (সাঃ)-এর নির্দেশ পেলেই তার কাছ থেগ্নে ধার নিয়ে মেহমানদের খিদমত করতাম অথবা রাসূল (সাঃ)-এর হুকুম অনুযায়ী ব্যয় করতাম । একবার আমি অযষূ করে আযান দেয়ার জন্য মাত্র দাড়িয়েছি, এমন সময় এ মুশরিক একদল লোক সাথে নিয়ে এসে আমাকে বলল, হে হাবশী! আমি তার দিকে তাকাতেই সে আমাকে অকথ্য ভাষায় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।