দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ১১৭ দিলেন, একটা মোটা কাপড়, গরমের সময় আমি তা দু'্ভাজ করে বিছিয়ে দিতাম আর শীতের সময় এর অর্ধেক বিছিয়ে দিতাম এবং বাকি অর্ধেক তিনি গায়ে দিতেন। এ কথা শুনে হযরত ওমর (রাঃ) বললেন, হাফসা ! তুমি এসব লোকদের জানিয়ে দাও, রাসূল (সাঃ) আখিরাতের সুখের আশায় দুনিয়াতে অল্পতেই পরিতুষ্ট হয়ে জীবন যাপন করেছেন আর আমি তারই অনুসরণ করব । আমি রাসূল (সাঃ) ও হযরত আবু বকর (রাঃ) এ দুজন সাথীর মতই জীবন-যাপন করব । আমি আর আমার দুজন সাথী অর্থাৎ রাসূল (সাঃ) ও আবু বকরের উদাহরণ এঁ তিন ব্যক্তির ন্যায় যারা একই পথের পথিক ৷ তন্মেধ্যে প্রথম ব্যক্তি একটি মাত্র পাথেয় নিয়ে চলেছেন আর গত্তব্যস্থলে পৌছে গেছেন । দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির অনুসরণ করেছেন এবং তীর নির্দেশিত পথে চলেছেন। সেও প্রথম ব্যক্তির কাছে গিয়ে মিলিত হয়েছেন। অতঃপর তৃতীয় ব্যক্তি পথ চলতে শুরু করেছে। এখন সে যদি পূর্বের দু ব্যক্তির অনুসরণ করে, তাহলে সেও গন্তব্যস্থানে পৌছতে পারবে এবং তাদের সাথে মিলিত হতে পারবে নতুবা কখনও তাদের সাক্ষাত লাভ করতে পারবে না। এটা এ ব্যক্তির অবস্থা, দুনিয়ার বড় বড় বাদশাহগণও যার ভয়ে প্রকম্পিত হত তিনি কত সাধারণভাবে জীবন কাটিয়ে দিলেন। একবার আমীরুল মুমিনীন হযরত ওমর (রাঃ) খোতবা দিচ্ছিলেন, তার পরিহিত কাপড়ে বারটি তালি ছিল, তন্যেধ্যে একটি ছিল চামড়ার তালি । একবার তিনি জুমার নামায পড়ানোর জন্য ঘর থেকে বের হতে বিলম্ব হল । মসজিদে পৌছে তিনি বললেন, আমার এ কাপড় ব্যতীত অন্য কোন কাপড় নেই, কাপড়খানি ধোয়ার পর শুকাতে একটু দেরী হয়ে গেছে। একদিন হযরত ওমর (রাঃ) আহার করছিলেন। এমন সময় ক্রীতদাস এসে সংবাদ দিল যে, উত্বা ইব্‌নে আবি ফারকাদ আপনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছেন। তিনি ওত্বাকে ভিতরে প্রবেশের অনুমতি দিয়ে খানায় শরীক হওয়ার জন্য বললেন । হযরত ওত্বা (রাঃ) খানা খেতে বসলেন খাদ্য এত মোটা ছিল যে, তা খাওয়া যাচ্ছিল না। তখন তিনি বললেন, আটা চালনী দিয়ে ছেকেও তো রুটি তৈরী করা যেত হযরত ওমর (রাঃ) বললেন, সব মুসলমানেরই কি ময়দার রুটি খাওয়ার সঙ্গতি আছে? তিনি বললেন, সব মুসলমান তো খেতে পারবে না । হযরত ওমর (রাঃ) বললেন, আফসোস ! তুমি চাও যে, আমি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।