সাহাবা চরিত 0 ১১৬ বায়তুল মাল থেকে হযরত ওমর (রঃ)-এর ভাতা হযরত ওমর (রাঃ) ব্যবসায়ী ছিলেন বিধায় ব্যবসার মাধ্যমেই জীবিকা নির্বাহ করতেন । যখন খলীফা নিযুক্ত হলেন, তখন তার জন্যও বায়তুলমাল থেকে ভাতা নির্ধারণ করা হল। একদিন তিনি মদীনাবাসীকে ডেকে বললেন, আমি ব্যবসায়ী ছিলাম এখন তোমরা আমাকে খিলাফতের কাজে নিযুক্ত করেছ। কাজেই এখন থেকে আমার জীবিকা নির্বাহের উপায় কি? লোকেরা বিভিন্ন ধরনের ভাতার কথা আলোচনা করলেন। হযরত আলী (রাঃ) চুপ করে বসেছিলেন। হযরত ওমর (রাঃ) তাকে জিজ্ঞেস করলেন, তোমার অভিমত কিঃ তিনি বললেন, মধ্যম ধরনের ভাতা যা তোমার ও তোমার পরিবারের জন্য যথেষ্ট হয়। হযরত ওমর (রাঃ) তার প্রস্তাব খুব যুক্তিসঙ্গত বলে মনে করলেন আর মধ্যম ধরনের ভাতাই তার জন্য সুনির্দিষ্ট করা হল । কিছুদিন পর হযরত আলী (রাঃ), হযরত ওসমান (রাঃ), হযরত তালহা (রাঃ), হযরত যুবায়ের (রাঃ) প্রমুখ সাহাবী (রাঃ)-গণ এক বৈঠকে মিলিত হয়ে হযরত ওমর (রাঃ)-এর ভাতা আরও বৃদ্ধি করার ব্যাপারে প্রস্তাব করলেন । কিন্তু কেহই সাহস করে বলতে পারলেন না। অবশেষে তারা উন্মুল মুমিনীন হযরত হাফসা (রাঃ)-এর কাছে উপস্থিত হয়ে তার পিতার ভাতা বৃদ্ধির ব্যাপারে তার সাথে কথা বলতে অনুরোধ করে বলেছিলেন যে, হযরত ওমর (রাঃ)-এর কাছে যেন তাদের নাম প্রকাশ করা না হয়। হযরত হাফসা (রাঃ) যখন হযরত ওমর (রাঃ)-এর কাছে ভাতা বৃদ্ধির প্রস্তাব পেশ করলেন, তখন তার চোখে-মুখে ক্রোধের চিহ্ন ফুটে উঠল ৷ তিনি এ প্রস্তাব কে করেছে নাম জিজ্ঞেস করলেন। হযরত হাফসা (রাঃ) বললেন, প্রথমে আপনার অভিমত জানতে দিন। হযরত ওমর (রাঃ) বললেন, আমি যদি লোকটির নাম জানতে পারতাম, তাহলে এমন শাস্তি দিতাম যে, তার চেহারা বিগড়ে যেত । তারপর বললেন, হাফসা! তুমিই বল, তোমার ঘরে রাসূল (সাঃ)-এর উৎকৃষ্টতম পোশাক কি ছিল ? তিনি উত্তর কররেন, দু*টি কাপড় ছিল। যা তিনি জুমার দিন এবং কোন বিদেশী প্রতিনিধি দল আসলে তাদের সাথে সাক্ষাতের সময় পরিধান করতেন । তারপর হযরত ওমর (রাঃ) জিজ্ঞেস করলেন, রাসূল (সাঃ) তোমার ঘরে সবচাইতে উত্তম খাদ্য কি খেয়েছেন ? হযরত হাফসা (রাঃ) বললেন, আমরা যবের রর্ণট খেতাম । আমি গরম রুটির উপর একটু ঘি ঢেলে দিতাম আর তিনি (সাঃ) তাই আনন্দের সাথে খেতেন এবং অন্যকেও খাওয়াতেন। অতঃপর হযরত ওমর (রাঃ) জিজ্ঞেস করলেন, তোমার ঘরে রাসূল (সাঃ)-এর সর্বোত্তম বিছানা কিরূপ ছিল? উত্তর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।