দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১১৫ জন্য একটা ভাতা নিদিষ্ট করে দিবেন। এরপর, উভয়ে হযরত আবু ওবায়দা (রাঃ)-এর কাছে গেলেন । তিনি একজন সাধারণের জন্য যে পরিমাণ ভাতা নির্ধারণ করেছিলেন সে পরিমাণ ভাতা খলীফাতুল মুসলিমীন হযরত আবু বকর (রাঃ)-এর জন্যও নির্দিষ্ট করে দিলেন বেশিও নয়, কমও নয় । একবার হযরত আবু বকর (রাঃ) এর স্ত্রী বললেন, মিষ্টার্ জাতীয় কোন বস্তু খেতে খুব মন চাচ্ছে। তিনি স্ত্রীকে বললেন, মিষ্টি ক্রয় করার মত অর্থ খরচ থেকে কিছু অর্থ রেখে দিব এবং তা দিয়ে মিষ্টি খরিদ করব । তিনি অনুমতি দিলেন । কয়েক দিন পর কিছু অর্থ জমা হল । হযরত আবু বকর (রাঃ) বললেন, অভিজ্ঞতায় জানা গেল যে, এ পরিমাণ অর্থ আমি বায়তুল মাল থেকে অতিরিক্ত নিয়ে থাকি । তারপর তিনি সঞ্চিত অর্থগুলো বায়তুলমালে পুনরায় জমা করে দিয়ে ভবিষ্যতে এ পরিমাণ ভাতা কম করে দিলেন এবং খাজাঞ্চিকে ডেকে পাঠালেন এবং নির্দেশ দিলেন যে, প্রতি মাসে এ পরিমাণ টাকা যেন কম দেয়া হয়। এ হল খলীফাতুল মুসলিমীন হযরত আৰু বকর (রাঃ)-এর জীবিকা নির্বাহের অবস্থা, যিনি রাসূল (সাঃ)-এর পর মুসলিম রাষ্ট্রের প্রথম রাষ্ট্রনায়ক ছিলেন। বুখারী শরীফে বর্ণিত আছে, হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) খলীফা হওয়ার পর তিনি ঘোষণা করলেন যে, আমি একজন ব্যবসায়ী এবং ব্যবসা আমার জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট । কিন্তু খলীফা হওয়ার দরুন আমাকে রাষ্ট্রীয় কাজে লিপ্ত থাকতে হচ্ছে। তাই ব্যবসা পরিত্যাগ করে বায়তুল মাল থেকে ভাতা নিচ্ছি । মৃত্যুর সময় হযরত আয়েশা (রাঃ)-কে বললেন, আমার প্রয়োজনার্থে বায়তুলমালে যা কিছু আছে, আমার পরে এসব জিনিস পরবতী খলীফার কাছে জমা করে দিবে। হযরত আনাস (রাঃ) বলেন, মৃত্যুর পর হযরত আবু রকর (রাঃ)-এর কাছে কোন সম্পদ ছিল না, মাত্র একটি দুগ্ধবতী উদ্ত্রী, কটি পিয়ালা এবং একজন খাদেম ছিল । অন্য রেওয়ায়েতে আছে, একটা ওড়না ও একটা বিছানাও ছিল। এসব জিনিস যখন হযরত ওমর (রাঃ)-এর কাছে পাঠানো হল, তখন তিনি বললেন, আল্লাহ্‌ তাআলা হযতর আবু বকর (রাঃ)-এর প্রতি রহমত করুন। তিনি পরবর্তী খলীফাদের এ পদ্ধতি অনুসরণের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।