সাহাবা চরিত 0 ১১৪ ছিল, সেভাবেই বিছিয়ে দাও । এরূপ নরম বিছানা রাতে জাগ্রত হতে বাধা সৃষ্টি করে। এখন আমরা আমাদের নরম নরম বিছানার প্রতি একটু লক্ষ্য করি। তাহলে বুঝে আসবে আল্লাহ তাআলা আমাদের জন্য কতটুকু প্রাচুর্য দান করেছেন। এতদসত্বেও আল্লাহ্ তাআলার নিয়ামতের শোকরিয়া আদায় করার পরিবর্তে সর্বদা অভাব অভিযোগের কথাই আমাদের মুখে আহরহ আলোচনা হচ্ছে। হযরত আবু হুরায়রা (রাঃ)-এর ক্ষুধার দৃষ্টান্ত একবার হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন আমার সেদিনগুলোর কথাও এখনো মনে আছে, যখন আমি ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে রাসূল (সাঃ)-এর মিম্বার ও হুজরার মাঝখানে পড়ে থাকতাম । আর লোকেরা উন্মাদ মনে করে আমার ঘাড়ে পা দ্বারা মর্দন করে দিত ৷ কিন্তু প্রকৃতপক্ষে আমি উম্মাদ ছিলাম না বরং তীব্র ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম । না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কয়েকদিন অতিবাহিত হয়ে যেত । রাসূল (সাঃ) ওফাতের পর আল্লাহ্ তাআলা যখন মুসলমানদের আর্থিক অবস্থার পরিবর্তন করলেন, তখন হযরত আবু হুরায়রা (রাঃ)-এর আর্থিক অবস্থাও স্বচ্ছল হয়েছিল! তিনি অত্যন্ত পরহেজগার ছিলেন। তার কাছে একটি থলে ছিল যার মধ্যে খেজুরের বিচি ভর্তি ছিল। এ খেজুরের বিচি দিয়েই তিনি তাসবীহ পাঠ করতেন । যখন থলেটি খালি হয়ে যেত তখন তার দাসী থলেটি পুনরায় ভরে দিত । তিনি সারারাত ইবাদতে মশগুল থাকার জন্য রাতকে তিন ভাগে বিভক্ত করে নিয়েছিলেন, এ নিয়মে তিনি নিজে, স্ত্রী ও খাদেম এ তিন জনে মিলে রাতের এক এক ভাগে ইবাদতে মশগুল থাকতেন । এভাবেই সারারাত তীর বাড়িতে ইবাদত-বন্দেগী চলত । বায়তুল মাল থেকে হযরত আবু বকর (রাঃ)-এর ভাতা কাপড়ের ব্যবসা করে হযরত আবু বকর (রাঃ) জীবিকা নির্বাহ করতেন। খলীফাতুল মুসলিমীন নিযুক্ত হওয়ার পরও পূর্বের ন্যায় তিনি কয়েকটি চাদর হাতে নিয়ে বাজারে যাওয়ার পথে হযরত ওমর (রাঃ)-এর সাথে সাক্ষাত হলে তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন? উত্তরে হযরত আবু বকর (রাঃ) বললেন, বাজারে যাচ্ছি। হযরত ওমর (রাঃ) বললেন, ব্যবসায় নিমগ্ন থাকলে খিলাফতের কাজ চলবে কি করে? তিনি বললেন, ব্যবসা না করলে শ্ররী-সম্তানাদি চলবে কি করে? হযরত ওমর (রাঃ) বললেন, চলুন, আবু ওবায়দার কাছে যাই । তাকে রাসূল (সাঃ) বায়তুল মালের খাজাঞ্চী নিযুক্ত করে গেছেন। তিনি আপনার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।