দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ১১৩ এক কোণে এক মুষ্টি যব পড়ে রয়েছে। এছাড়া আর কোথাও কিছু নেই । এ ছিল ঘরের সমুদয় সম্পদ । তা দেখে আমি কেদে ফেললে রাসূল (সাঃ) আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কাদছ কেন? আমি আরয করলাম, হে আল্লাহ্‌র রাসূল! কেন কাদব না? আপনার পবিত্র দেহ মোবরকে সাদুরের দাগ পড়ে আছে, আর আপনার যাবতীয় সম্পদ তো আমার সামনেই বিদ্যমান । তাআলা আপনার উম্মতকেও যেন আর্থিক স্বচ্ছলতা প্রদান করেন। রোম ও পারস্যের বাদশাহরা কত জীকজমক, কত বিলাসিতা, কত প্রাচুর্যের মধ্যে জীবন-যাপন করছে। অথচ তারা বেদ্বীন, আল্লাহ্‌র কোন ইবাদত করে না। পক্ষান্তরে আপনি আল্লাহ্র রাসূল এবং তার বিশেষ প্রিয় বান্দা । তা সত্ত্বেও এ দুর্দশা । তিনি (সাঃ) বালিশে মাথা রেখে শোয়া অবস্থায় ছিলেন, হযরত ওমর (রাঃ) এর কথা শুনে উঠে বললেন, ওমর তুমি কি এখনও সন্দেহের মধ্যে রয়েছ? শোন, সুখ স্বাচ্ছন্দ্য, আরাম-আয়েশ শুধুমাত্র দুনিয়াদারদের জন্য দেয়া হয়েছে আর আমাদের জন্য আখিরাতে হযরত ওমর (রাঃ) আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমার তওবা কবুলের জন্য আল্লাহ্‌ তাআলার কাছে দোয়া করুন । বাস্তবিকই আমি ভুলের মধ্যে নিপতিত রয়েছি। এ হল দু'’জাহানের পরিত্রাণকারী, আল্লাহ্‌র অতি প্রিয় রাসূলের জীবন যাপনের নমুনা ৷ যিনি কোন বিছানা ছাড়াই খালি মাদুরে আরাম করলেন, গায়ে মাদুরের দাগ পড়ে গেল, ঘরের মাল ও আসবাব-পত্রের অবস্থাও ইতিপূর্বে আমরা জানতে পারলাম । এ পরিস্থিতিতে অবস্থার উন্নতির জন্য হযরত ওমর (রাঃ) দোয়ার আবেদন করলে, তাকে কঠোর সতর্কবাণী শোনানো হল । হযরত আয়েশা রাযিআল্লাহু আনহাকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে, আপনার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি ওয়া সাল্লামের বিছানা কিরূপ ছিল ? তিনি উত্তর দিলেন, একটি চামড়ার তোষক ছিল, যার মধ্যে খেজুরের ছাল ভর্তি করে প্রস্তুত করা হয়েছিল । হযরত হাফসা রাযিয়াল্লাহু আনহাকে এক ব্যক্তি প্রশ্ব করেছিল যে, আপনার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিছানা কিরূপ ছিল? উত্তরে তিনি বলেন, একটি চট দূ ভাজ করে বিছানো হত । একদিন আমার খেয়াল হল যে, চটখানি যদি চার ভাজ করে বিছানো হয় তাহলে একটু নরম হবে। আমি তাই করলাম । ভোরে ঘুম থেকে জেগে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আজ আমার নিচে কি বিছানো হয়েছিল? আমি আরয করলাম, নতুন কিছু নয়, এঁ পুরাতন চটখানি আমি চার ভাজ করে বিছিয়ে দিয়েছি । তিনি বললেন, বিছানাটি পূর্বে যেভাবে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।