সাহাবা চরিত ১১২ কারণে দীর্ঘ সময় বসে থাকা তীর পক্ষে সম্ভব হল না । সেখান থেকে উঠে তিনি রাসূল (সাঃ) যেখানে অবস্থান করছিলেন, তার কাছে চলে গেলেন। সে ঘরের দরজায় রাবাহ নামক একজন সাহাবী (রাঃ) পাহরাদার হিসাবে নিযুক্ত ছিলেন। তিনি ঘরের দরজার সিঁড়ির উপর পা ঝুলিয়ে বসেছিলেন। হযরত ওমর (রাঃ) রাসূল (সাঃ)-এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে হযরত রাবহ (রাঃ)-এর মাধ্যমে প্রবেশের অনুমতি চাইলেন । হযরত রাবাহ (রাঃ) রাসূল (সাঃ)-এর কাছে উপস্থিত হয়ে হযরত ওমর (রাঃ) এর আগমনের কথা জানালে তিনি (সাঃ) চুপ থাকলেন, কোন কথাই বললেন না। হযরত রাবাহ (রাঃ) হযরত ওমর (রাঃ)-কে বললেন, আমি আপনার কথা রাসূল (সাঃ)-কে বলেছি- কিন্তু তিনি কোন কথাই বলেননি । হযরত ওমর (রাঃ) সেখান থেকে ফিরে এসে মিম্বরের কাছে বসে রইলেন । কিন্তু বেশীক্ষণ বসে থাকতে পারলেন না । অস্থির হয়ে পুনরায় হাযির হয়ে হযরত রাবাহ (রাঃ)-এর মাধ্যমে ভিতরে প্রবেশের আব্রো অনুমতি চাইলেন । কিন্তু কোন জওয়াব নেই । রাসূল (সাঃ) এবারও চুপ থাকলেন । এদিকে হযরত ওমর (রাঃ)-এর অস্থিরতাও চরম পর্যায়ে গিয়ে উপনীত হল । তৃতীয় বার চেষ্টা করেও কোন ফল না পেয়ে তিনি যখন নিরাশ হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন হযরত রাবাহ (রাঃ) তাকে পিছন থেরে ডেকে বললেন, আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। হযরত ওমর (রাঃ) ভিতরে গিয়ে দেখলেন, রাসূল (সাঃ) একটি খেজুর পাতার মাদুরের উপর শুয়ে রয়েছেন। মাদুরের উপর কোনরূপ বিছানা না থাকায় পবিত্র দেহের উপর মাদুরের দাগ পড়ে গিয়েছে তার মাথার নিচে ছিল খেজুরের ছালের চামড়ার বালিশ । হযরত ওমর (রাঃ) বলেন, আমি সালাম করে প্রথমেই এ কথা জিজ্ঞেস করলাম যে, ইয়া রাসুলুল্লাহ! আপনি কি আপনার বিবিদের তালাক দিয়েছেন? তিনি (সাঃ) উত্তর দিলেন, “না” । আমি রাসূল (সাঃ)-কে সন্তুষ্ট করার জন্য আরয করলাম, হে আল্লাহ্র রাসূল! কোরাইশ বংশের লোকদের, নারীদের উপর আমাদের প্রাধান্য ছিল । কিন্তু মদীনায় এসে দেখলাম, এখানের নারীরা পুরুষের উপর প্রাধান্য বিস্তার করে আছে। এ পরিবেশে এদের সাথে মেলামেশা করে কোরাইশী নারীরাও প্রভাবান্বিত হয়ে পড়েছে । এরপর আমি আরও দু’ একটি কথা বললাম, যার দ্বারা পবিত্র চেহারা মোবারকে মৃদু হাসির রেখা ফুটে উঠল । হযরত ওমর (রাঃ) বলেন, আমি ঘরের চারদিক লক্ষ্য করে দেখলাম এক কোণে তিনটা কাচা চামড়া পড়ে আছে, আর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।