চতুৰ্থ অধ্যায় দারিদ্িতা স্বয়ং রাসূল (সাঃ)-এর পছন্দনীয় বিষয় ছিল । তাই তিনি দরিদ্র জীবন যাপন অবলম্বন করেছিলেন রাসূল (সাঃ) ইরশাদ করেন, দারিদ্রতা মুমিনের তোহফা ৷ তিনি (সাঃ) আরও ইরশাদ করেন, দার্দ্রি আমার গৌরবের বস্তু । পাহাড়কে স্বর্ণে পরিণত করার প্রস্তাব অগ্রাহ্য রাসূল (সাঃ) ইরশাদ করেন, আল্লাহ্ আমার জন্য মঙ্কার পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে দেয়ার প্রস্তাব দিলেন। আমি বললাম, হে আমার রব! আমি এটাই পছন্দ করি যে, একদিন পেট ভরে খাব আর একদিন উপবাস থাকব । ক্ষুধার্ত থেকে তোমার কাছে কান্নাকাটি করে তোমাকে স্মরণ করব । আর যখন পেট ভরে খাব, তখন তোমার শুকরিয়া আদায় করে তোমার প্রশংসা করব। (তিরমিযী) আমরা যার উম্মত বলে দাবী করি, যিনি শ্রেষ্ঠ নবী, দু’জাহানের পরিত্রাণকারী, তিনি দারিদ্রের মধ্যে জীবন-যাপন করাই ভালবাসতেন । প্রকৃতপক্ষে তার প্রতিটি আমল আমাদের জন্য একান্তভাবেই অনুকরণ ও অনুসরণযোগ্য । রাসূল সাল্লান্রাহ আলাইহি ওয়া সাল্লাম -এর শপথ পারিবারিক ব্যাপারে একবার রাসূল (সাঃ) স্ত্রীগণের আচার-আচরণে বিরক্ত হয়ে কসম করলেন যে, তিনি একমাস তীদের কাছে যাবেন না । এরপর থেকে একটি পৃথক ঘরে থাকতে লাগলেন । আর তাতে প্রচারিত হল যে, রাসূল (সাঃ) তার সমস্ত বিবিকে তালাক দিয়েছেন। সংবাদ পেয়ে হযরত ওমর (রাঃ) দৌড়ে মসজিদে উপস্থিত হয়ে দেখলেন সাহাবা (রাঃ)-গণ এখানে সেখানে বসে ক্রন্দন করছেন। আর বিবিগণও নিজ নিজ ঘরে বসে কাদছেন। হযরত ওমর (রাঃ) স্বীয় কন্যা হযরত হাফসাহ (রাঃ)-এর কাছে উপস্থিত হয়ে বললেন, এখন কাদছ কেন? আগেই তো বলেছিলাম যে, এমন কথা বা আচার-আচরণ কখনো করবেনা, যে আচার-আচরণে রাসূল (সাঃ) অসন্তুষ্ট হন। অতঃপর তিনি মসজিদে গেলেন। সেখানে দেখলেন একদল সাহাবী মিনম্বরের পাশে বসে কাদছিলেন। তিনি কিছুক্ষণ সেখানে বসে রইলেন। কিন্তু অধিক অ'স্থরতার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।