সাহাবা চরিত 0 ১১০ চোখের পানি দ্বারা তার মুখ ও দাড়ি ভিজে যেত ৷ এমতাবস্থায় তিনি বলতেন, আমি রাসূল (সাঃ)-কে বলতে শুনেছি, যে স্থানে অশ্রু প্রবাহিত হয়, জাহার্নামের আগুন উক্ত স্থানকে স্পর্শ করবে না। হযরত সাবেত কেনানী (রহঃ)-এর চোখে ব্যথা হল, চিকিৎসক তাকে বললেন, একটি বিষয়ে প্রতিজ্ঞা করলে চক্ষু ভাল হতে পারে। বিষয়টি হল, “তুমি কাদবে না । তিনি বললেন, যে চোখ কাদে না, তার মধ্যে কোন কল্যাণ নেই ।” হযরত ইয়াজিদ ইব্নে মাইসারা (রহঃ) বলেন, সাতটি কারণে মানুষের কান্না আসে । খুশীতে, ব্যথায়, ক্ষিপ্ততায়, হতবুদ্ধিতায়, দেখাদেখি, নেশায় ও আল্লাহ্র ভয়ে । আল্লাহ্র ভয়ে নির্গত এক ফৌটা অশ্রু, আগুনের কুন্ডলীকে নিভিয়ে দিতে পারে। হযরত কা'ব আহবার (রাঃ) বলেন, “যার হাতে আমার জীবন আমি সে গাল বয়ে প্রবাহিত হয়, তা আমার কাছে পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ্র রাস্তায় সদকা করার চেয়েও অধিক প্রিয়!” রাসূল (সাঃ)-এর বহু হাদীস থেকে প্রতীয়মান হয় যে, নিজের গুনাহর কথা ভেবে আল্লাহ্র ভয়ে ক্রন্দন করা অত্যন্ত নেকীর কাজ । তাই, নির্জনে বসে চোখের পানি ফেলাই অত্যন্ত কল্যাণকর এবং ফলপ্রসূ । নিজের গুনাহর ভয়ের সাথে সাথে আল্লাহ্র রহমত ও অনুগ্রহের আশা করাও আবশ্যক ৷ নিঃসন্দেহে, আল্লাহ্র রহমত প্রতিটি বস্তুর জন্য ব্যাপক । হযরত ওমর (রাঃ) বলেন, হাশরের দিন আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যদি ঘোষণা করা হয় যে, একজন লোক ব্যতীত সমস্ত হাশরবাসী জাহার্বামে যাবে, তাহলে আল্লাহ্র রহমতের প্রতি লক্ষ্য করে আমি আশাবাদী যে, সে লোকটি আমিই হব । আর যদি ঘোষণা করা হয় যে, একজন লোক ব্যতীত সমস্ত যে, সে লোকটি আমিই হব । কাজেই আল্লাহ্র ভয় ও আল্লাহ্র রহমত দু'টি বস্তুকে আলাদা আলাদা ভাবে বিবেচনা করা উচিত । বিশেষভাবে মৃত্যুর সময় আল্লাহ্র রহমতের আশা করাটাই অধিক বাঞ্চনীয় । রাসূল (সাঃ) ইরশাদ করেন, “তোমাদের মধ্যে কেহ যেন আল্লাহ্র রহমতের আশা না নিয়ে মৃত্যুবরণ না করে।” হযরত আহমদ ইবনে হাম্বল (রহঃ)-এর যখন মৃত্যুর সময় সন্নিকট হল, তখন তিনি নিজের ছেলেকে ডেকে বললেন, যেসব হাদীসে আল্লাহ্র রহমতের কথা বর্ণিত হয়েছে সেগুলো আমাকে শুনাও। যাতে আমার প্রতি আল্লাহ্র রহমতের আশা বৃদ্ধি পায় । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।