সাহাবা চরিত 0 ১০৯ কে না জানে তিনি বলেন, আমি যখনই আল্লাহকে ভয় করেছি, তখনই আমার ইলম ও হিকমতের এমন দ্বার খুলে গিয়েছে, যা ইতিপূর্বে কখনও খোলেনি । হাদীস শরীফে বর্ণিত আছে, আল্লাহ্ তা'আলা বলেন, আমি বান্দার উপর দু'টি ভয় একত্রে দেই না এবং একই সময়ে দু'টি বিষয়ে নিশ্চিন্ত করি না । বান্দা যদি সম্মুখীন করব । আর যদি দুনিয়াতে আমাকে ভয় করতে থাকে, তাহলে আখিরাতে তাকে নিশ্চিন্ত রাখব । রাসূল (সাঃ) ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ্কে ভয় করে, প্রত্যেক বস্তু তাকে ভয় করে। আর যে ব্যক্তি আল্লাহ্ ব্যতীত অনকে ভয় করে, প্রত্যেক বস্তু তাকে ভয় প্রদর্শন করে। ইয়াহইয়া ইব্নে মোয়ায (রাঃ) বলেন, হতভাগা মানুষ যদি জাহান্নামকে এতটুকু ভয় করত যতটুকু দারিদ্রকে ভয় করে, তাহলে সোজা জার্নাতে প্রবেশ করত । আবু সুলাইমান দারানী (রহঃ) বলেন, যার অন্তর থেকে আল্লাহর ভয় বের হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায় । রাসূল (সাঃ) বলেন, আল্লাহ্র ভয়ে যে চোখ থেকে মাছির মাথা পরিমাণ অশ্রু নির্গত হয় সে চোখের জন্য জাহান্নামের আগুন হারাম । তিনি (সাঃ) আরও বলেন, ‘যে মুসলমানের অন্তর আল্লাহ্র ভয়ে কেপে (সাঃ) আরও বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ্র ভয়ে কাদে তার জাহান্নামে যাওয়া এরূপ অসম্ভব যেমন স্তনের মধ্যে দিয়ে দুধ ফিরে যাওয়া অসম্ভব ।' হযরত উক্বা ইব্নে আমের (রাঃ) একদিন রাসূল (সাঃ)-কে জিজ্ঞেস করলেন, ”নাযাতের উপায় কি?“ উত্তরে তিনি (সাঃ) ইরশাদ করলেন, ‘আপন জিহ্বাকে সংযত রাখ, ঘরে বসে থাক এবং নিজের গুনাহের জন্য অনবরত ক্রন্দন করতে থাক’ হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) একদিন রাসূল (সাঃ)-এর কাছে জিজ্ঞেস. করলেন, ‘আপনার উন্মতের মধ্যে এমন লোকও আছে কি, যে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে?’ তিনি (সাঃ) উত্তর দিলেন, হ্যা আছে। ‘যে ব্যক্তি নিজের গুনাহর ভয়ে সর্বদাই কাদে ৷’ রাসূল (সাঃ) ইরশাদ করেন, ‘দুটি ফৌটা আল্লাহ্র কাছে খুবই প্রিয় । একটি, অশ্রু যা আল্লাহ্র ভয়ে নির্গত হয় আর অপরটি এ রক্তের ফোটা যা জিহাদে আল্লাহ্র রাস্তায় প্রবাহিত হয়!’ রাসূল (সাঃ) আরও ইরশাদ করেন, “কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা সাত শ্রেণীর লোককে আপন ছায়া দান করবেন, তন্মধ্যে এক শ্রেণী হল, যীরা নির্জনে বসে আল্লাহ্র ভয়ে কাদে । যদ্দরুণ তাদের দু’চোখ বয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায়।” হযরত আবু বকর (রাঃ) বলেন, “যার কারা আসে, সে কীদবে আর যার কান্না না আসে, সে কান্নার ভান করবে৷’ হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির (রাঃ) যখন ক্রন্দন করতেন তখন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।