সাহাবা চরিত ১০৭ থাকে না । শ্তরী-পুত্র, পরিবার-পরিজন ও সম্পদের নেশায় সব কিছু ভুলেই যাই । এ কথা শুনে হযরত আবু বকর (রাঃ) বললেন, এরূপ অবস্থা তো আমারও হয়। অতঃপর আমরা উভয়েই রাসূল (সাঃ)-এর খিদমতে উপস্থিত হয়ে আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (সাঃ) ৷ হান্যালা মুনাফিক হয়ে গেছে। তিনি (সাঃ) জিজ্ঞেস করলেন ব্যাপার কি? তখন হযরত হানযালা (রাঃ) বললেন, হে আল্লাহ্র রাসূল (সাঃ)! আমরা যখন আপনার খিদমতে উপস্থিত থাকি, আপনার মুখে জান্নাত-জাহার্বামের কথা শুনি, তখন আমাদের অবস্থা এমন হয় যে, আমরা জান্নাত-জাহান্নাম যেন আমাদের চোখের সামনে ভাসমান অবস্থায় দেখতে পাই । কিন্তু যখন আপনার মজলিস থেকে বাড়ি ফিরে সাংসারিক বিভিন্ন কাজে নিমগ্ন হই, তখন আমাদের এ অবস্থা আর এরূপ থাকে না, সব কিছুই ভুলে যাই । এ কথা শুনে রাসূল (সাঃ) ইরশাদ করলেন, যাঁর হাতে আমার জীবন, আমি এঁ আল্লাহ্র কসম খেয়ে বলছি, সব সময় যদি তোমাদের এঁ অবস্থা বিদ্যমান থাকত যেরূপ আমার সামনে হয়, তাহলে ফেরেন্তারা তোমাদের বিছানায় এবং তোমাদের চলার পথে তোমাদের সাথে মুসাফাহা করত । হে হানযালা! জেনে রাখ, মানুষের এরূপ অবস্থা কখনও কখনও হয়ে থাকে। মানুষের সাথে মানুষের প্রয়োজনসমূহ লেগেই রয়েছে, যেগুলো পুরণ করতে মানুষ বাধ্য । যেমন, খাওয়া-পরা, সন্তানাদির খৌজ-খবর নেয়া ইত্যাদি। তাই উপরোক্ত অবস্থা মানুষের কখনও কখনও হাসিল হতে পারে। সর্বদাই এরূপ অবস্থা বিদ্যমান থাকা অবশ্যই ক্ষতিকর ৷ ফেরেশৃতারা এসব থেকে মুক্ত; কাজেই ফেরেশতাদের ন্যায় অবস্থা সব সময় মানুষের হতে পারে না । তবে চিন্তার বিষয় হল এ যে, সাহাবায়ে কিরামের দ্বীন দুনিয়া সম্পর্কে ধারণা কেমন ছিল তা হযরত হানযালা (রাঃ)-এর চিন্তা চেতনা সম্পর্কে ধারণা করলেই উপলব্ধী করা যাবে । আল্লাহ্ভীতির বিভিন্ন দৃষ্টান্ত কুরআন, হাদীস ও বুজুর্গানে দ্বীনের ঘটনাবলীতে আল্লাহৃভীতির কথা এত বেশি আলোচিত হয়েছে যে; সেগুলো গণনা করা সম্ভব নয়। তবে সংক্ষেপে এতটুকু বলা যায় যে, আল্লাহ্ ভীতির এবং দ্বীনের প্রতিটি বিষয়ে পূর্ণতা আনয়ন করে মানব জীবনকে সুষ্ঠু সুন্দর করে তোলাই জীবনের একমাত্র উদ্দেশ্য । রাসূল (সাঃ) ইরশাদ করেন, আল্লাহ্র ভয় সমস্ত জ্ঞান ও হিকমতের মূল ৷ হযরত আবদুল্লাহ্ ইব্নে ওমর (রাঃ) আল্লাহ্র ভয়ে এত বেশি ক্রন্দন করতেন যে, অবশেষে তার দু'টি চোখই বিনষ্ট হয়ে গিয়েছিল । একদিন এক ব্যক্তি তাকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।