দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত ] ১০৬ মধ্যে তুই আমার কাছে ছিলে সর্বাপেক্ষা ঘৃণার পাত্র । আজ তোকে যখন আমার কাছে হস্তান্তর করা হয়েছে, তখন তুই আমার ব্যবহার এবং আচার-আচরণ কিরূপ তা দেখতে পাবি । অতঃপর কবর দু’'দিক থেকে এমনভাবে চাপ দেবে যে, পাপীষ্ঠের পীজরের হাড়গুলো একটি অপর দিকে ঢুকে যাবে আর ৭০টি বিষধর অজগর আযাবের জন্য নিযুক্ত করা হবে। সেগুলো এত ভয়ংকর ও বিষাক্ত যে, এ সাপ যদি পৃথিবীতে একটি নিশ্বাসও ফেলে, তাহলে বিষের ক্রিয়ায় যমিনে কোন তৃণলতা জন্মাবে না। অনবরত সাপগুলো দংশন করতে থাকবে । কবরবাসীর বর্ণনা প্রসঙ্গে রাসূল (সাঃ)- বলেন, কবর হয়ত জান্নাতের একটা টুকরা, নতুবা জাহান্নামের একটা গর্ত । (মিশকাত) এ জন্যই রাসূল (সাঃ) অধিকাংশ সময় গভীর চিন্তায় নিমগু থাকতেন । মৃত্যুকে স্মরণ করলে অন্তরে আল্লাহ্‌র ভয়-ভীতির সঞ্চার হয়। এ কারণেই রাসূল (সাঃ) মৃত্যুকে অধিক পরিমাপে স্মরণ করতে আমাদেরকে অসিয়ত করেছেন। হযরত হানযালা ( রাঃ)-অস্তরে মোনাফেকীর ভয় হযরত হানযালা (রাঃ) হতে বর্ণিত, একবার আমরা মসজিদে নববীতে উপস্থিত ছিলাম । রাসূল (সাঃ) আমাদের উদ্দেশ্যে নানান বিষয়ে নসীহত করছিলেন, তাতে আমাদের মন পরিবর্তনে অশ্রু বইতে লাগল । মজলিস শেষে আমি যখন বাড়ি ফিরে বিবি-বাচ্চারা কাছে এসে দুনিয়ার কথাবার্তা বলতে লাগলাম তাদের সাথে হাসি-ঠাষ্টা শুরু করলাম, তাতে আমার অন্তরের পূর্বাবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। হঠাৎ আমার মনে হল, আমি একটু আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেলাম । তখন আমার অন্তর বলে উঠল, হানযালা! তুমি তো মুনাফিক হয়েছ । কারণ রাসূল (সাঃ)-এর মুহব্বতে কিছু আগে থাকা কালে তোমার অবস্থা ছিল এক রকম, আর বাড়ি আসার পর তোমার অবস্থা হয়েছে সম্পূর্ণ বিপরীত ৷ আমার এ অবস্থার পরিবর্তনে আফসোস ও আক্ষেপ করতে করতে ঘর থেকে বের হয়ে পথে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) আসতে দেখে আমি তাকে বললাম, হানযালা তো মুনাফিক হয়েছে। এ কথা শুনে তিনি আশ্চর্য হয়ে বললেন, “সোবহান্নাল্লাহ” তুমি কি বলছ? আমি তাকে তখন সব ঘটনা খুলে বললাম যে, যখন আমরা নবীজীর খিদমতে থাকি, সেখানে ভাসমান অবস্থায় যখন জার্বাত-জাহার্ামের কথা শুনি, তখন এগুলো যেন আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই । কিন্তু যখন আমরা ঘরে ফিরে আসি এবং পরিবার পরিজনের সাথে মিলিত হই তখনও আর এসব মনে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।