দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১০৫ শরীক না হওয়ার দরুন কি কঠোর শাস্তিটা না হয়েছিল, আর তাঁরা কত সহিষ্ণুতার সাথে তা মাথা পেতে নিয়েছিলেন। নিজের ক্রুটির জন্য সুদীর্ঘ পঞ্চাশুটি দিন অবিরত কেঁদেছেন। যে সম্পদ জিহাদে যোগদানে বাধা সৃষ্টি করেছিল সেগুলো আল্লাহ্র নামে দান করে দিলেন বিধর্মীর লোভ প্রদর্শনে হযরত কা'ব (রাঃ) আরও কত বেশি লজ্জিত হয়ে পড়লেন । তিনি মনে করলেন, তীর ঈমান কত দুর্বল হয়েছে যে, কাফেররা পর্যন্ত তাকে প্রলোভন দেখাতে সাহস পাচ্ছে । তাই তার অনুশোচনার মাত্রায় বেড়ে গেল। তিনি তার এ অবনতির কথা রাসূল (সাঃ)-এর কাছে ব্যক্ত করতে কোনর্ধপ দ্বিধাবোধ করলেন না। আমাদের সামনে আল্লাহ্‌ ও তার রাসূলের আদেশ নিষেধ রয়েছে। অন্যান্য সব বাদ দিয়ে শুধু নামাযের কথাই ধরা যাক; আমাদের কয়জন এ হুকুমটি যথাযথভাবে পালন করেছি? অথচ এ নামাযই হল আল্লাহ্‌ তায়ালার সর্বশ্ষ্ঠ আদেশ । যা পালন করলে মুমিন হওয়ার পরিচয় পাওয়া যায়, পালন না করলে কাফেরের পর্যায়ভুক্ত হতে হয়। তারপর যাকাত ও হজ্তবের কথা তো অনেক দূরে, কেননা সেগুলো আদায় করতে সম্পদও ব্যয় করতে হয় । হযরত রাসূল (সাঃ) একদিন মসজিদে নামায পড়তে এসে দেখতে পেলেন, কয়েকজন সাহাবা (রাঃ) অটউ্টহাসিতে মশগুল রয়েছেন এবং তাদের হাসির নমুনা এরূপই ছিল যে তীদের দাত পর্যন্ত দেখা যাচ্ছিল-। রাসূল (সাঃ) এঁদের উদ্দেশ্যে বললেন, যদি তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে, তাহলে আমি কখনও এ ঘৃণ্য অবস্থায় তোমাদেরকে দেখতাম না । সুতরাং তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ কর। এমন কোন দিন অতিবাহিত হয় না, যেদিন কবর এ বলে ফরিয়াদ না করে যে, আমি মাটির ঘর, নির্জন ঘর, অপরিচিত ঘর, পোকা মাকড়ের ঘর ৷ যখন নেককার কোন বান্দাকে কবরে রাখা হয় তখন কবর তাকে এ বলে সম্ভোধন করতে থাকে, তোমাকে খোশ আমমেদ বা স্বাগতম, যত লোক পৃথিবীতে বিচরণ করত, তারি মধ্যে তুমিই আমার কাছে অধিক প্রিয় । তুমি যখন আজ আমার কাছে এসেছ, নিশ্চয় আমার সদ্ব্যবহার পাবে। অতঃপর উক্ত মৃত ব্যক্তির দৃষ্টি পর্যন্ত কবর প্রশস্ত হয়ে জান্নাতের একটি দরজা এ কবরের দিকে খুলে দেয়া হলে জান্নাতি সুগন্ধি কবরের ভিতরে প্রবেশ করতে থাকে। কোন পাপীকে যখন কবরস্থ করা হয়, তখন কবর তাকে বলতে থাকে, হে পাপীষ্ট' তোর কবরে আগমন বড়ই অশুভ! দুনিয়ার সমস্ত লোকদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।