সাহাবা চরিত 0 ১০৪ এভাবে আরও দশ দিন কেটে গেল এবং আমার এ অভিশপ্ত অবস্থায় ৫০টি দিন অতিক্রান্ত হল । সেদিন আমি ফযরের নামায বাড়ির ছাদেই আদায় করেছি । মন অতি ঢঞ্চল; হৃদয় অতিশয় বিষাদিত ৷ এমন সময় পাহাড়ের উপর থেকে কে যেন উচ্চস্বরে বলল, “কা'ব সুসংবাদ গ্রহণ কর ।” এতটুকু শুনেই আমি সিজদায় পড়ে আনন্দের আতিশম্যে ক্রন্দন করতে লাগলাম । মনে হল, সমস্ত ভার-বোঝা যেন নেমে গেছে। এ মুহুর্তে যেন সমস্ত সংকীর্ণতা শেষ হয়ে পৃথিবীটা প্রশস্ত বোধ হতে লাগল । সেদিন ফযরের নামাযের পরই রাসূল (সাঃ) আমার ক্ষমা প্রাপ্তির কথা ঘোষণা করেছিলেন । তখন একজন সাহাবী (রাঃ) আনন্দে আত্মহারা হয়ে ছুটে এসে পাহাড়ের উপর উঠে আমাকে এ সুসংবাদ দিয়েছিলেন। এরপর অপর একজন সাহাবী (রাঃ) ঘোড়ার পিঠে ছুটে এসে আমাকে এ সংসংবাদ দিয়েছিলেন। আমি তৎক্ষণাত আমার পরিধানে যে পোশাকটি ছিল তা সংবাদ বাহককে পুরস্কার স্বরূপ দিয়ে দিলাম ৷ আল্লাহ্র কসম এ পোশাক ব্যতীত আমার কাছে অন্য কোন বস্তু ছিল না । ফলে; বাড়ির লোকদের কাছ থেকে একটি কাপড় ধার করে এনে লজ্জা নিবারণ করে অনতিবিলম্বে রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হলাম । এভাবে আমার সঙ্গীদ্বয়কেও লোকেরা সুসংবাদ দিলেন। তীরাও সে দিনই ক্ষমাপ্রাপ্ত হলেন। আমি যখন রাসূল (সাঃ)-এর খিদমতে মসজিদে নববীতে উপস্থিত হলাম, তখন সমস্ত সাহাবায়ে কিরাম (রাঃ)-গণ আমাকে মুবারকবাদ জানাতে লাগলেন। সবার আগে হযরত তালহা (রাঃ) ছুটে এসে আমাকে মুবারকবাদ জানালেন এবং আমার সাথে মুসাফাহা করলেন যা আমার চির স্মরণীয় হয়ে থাকবে। এরপর আমি রাসূল (সাঃ)-এর কাছে গিয়ে সালাম করলাম । আমাকে দেখে তার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল । আনন্দের সময় তীর মুখমন্ডল এরূপ পূর্ণিমার চাদের ন্যায় উজ্জ্বল হয়ে উঠত । আমি আরয করলাম, হে আল্লাহ্র রাসূল! আমার তওবার পরিপূর্ণতা হল, আমার যাবতীয় সম্পদ আল্লাহ্র রাস্তায় সদকা করে দিলাম ৷ কেননা, এগুলোই আমার উপর এ কঠিন বিপদ ও লাঞ্ছনার কারণ ছিল। তিনি (সাঃ) বললেন, এরূপ করলে তোমার কষ্ট হবে, কাজেই কিছু সম্পদ তোমার কাছে রেখে দাও, বাকীটা দান কর । আমি বললাম, যদি আপনি ভাল মনে করেন, তাহলে খয়বরের যুদ্ধে প্রাপ্ত গনীমতের মালটুকু রেখে দেই ৷ হযরত কা’ব (রাঃ) বলেন, সত্য কথা বলাটাই সেদিন আমাকে নাযাত দিয়েছে। এ ছিল সাহাবায়ে কিরামের (রাঃ)-গণের আল্লাহ্র ভয়ের দৃষ্টান্ত । তারা সর্বদাই জিহাদে যোগ দিয়েছেন, মাত্র একবার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।