সাহাবা চরিত 9 ১০৩ করতে এসে লোকদের কাছে জিজ্ঞেস করছে, আপনারা কেহ কা'ব ইব্নে মালেকের ঠিকানা জানেন কি? লোকেরা আমার দিকে ইশারা করে বললে সে আমার কাছে এসে গাস্সান গোত্রের কাদের বাদশাহ্র একটি চিঠি আমার হাতে তুলে দিল। তাতে লেখা ছিল, জানতে পারলাম তোমার মনিব নাকি তোমার উপর যুলুম করছে। আল্লাহ্ তোমাকে অপমান ও ধ্বংসের হাত থেকে রক্ষা করুন । তুমি আমার কাছে চলে এস, আমি তোমাকে সাহায্য করব । পত্রটি পড়ে আমি “ইন্না লিল্লাহ্” পড়তে লাগলাম । কারণ আমার এত বড় অবনতি ঘর্টছিল যে, শেষ পর্যন্ত কাফেররাও লোভ দেখিয়ে আমাকে ধর্মচ্যৃত করতে চেষ্টা করেছিল। রাগে দুঃখে আমি পত্রটি একটি জলন্ত চুলায় নিক্ষেপ করে রাসূল (সাঃ)-এর দরবারে হাযির হয়ে আরয করলাম, হে আল্লাহ্র রাসূল! আপনি আমার প্রতি বিমুখ হয়েছেন. বলে আমার এতটুকু অবনতি ঘটেছে যে, কাফেররাও আমাকে প্রলুক্ধ এবং পথত্রষ্ট করার চেষ্টা করার আজ সাহস পাচ্ছে। রাসূল (সাঃ) আমার কথা শুনে কিছুই বললেন না । একান্ত বিমুখ ও মর্মাহত হয়ে আমি সেখান থেকে ফিরে এলাম ৷ এ মুহূর্তে মনে হল গোটা জগতটাই যেন আমার কাছে অন্ধকার হয়ে গেল। আমার মানষিক অবস্থা যখন এরূপ, তখন এক দিন রাসূল (সাঃ)-এর কাসেদ এসে আমাকে বললেন, আমাকে স্ত্রী থেকেও পৃথক থাকতে হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এর অর্থ কি? আমি কি তাকে তালাক দিয়ে দিব? কাসেদ বলল, ‘না’ শুধু স্ত্রী থেকে পৃথক থাকতে হবে এটাই নির্দেশ । আমি স্ত্রীকে বলে দিলাম, তুমি তোমার পিত্রালয়ে চলে যাও । যে পর্যন্ত আল্লাহ্ তায়ালা আমার ফয়সালা না করেন সে পর্যন্ত তোমাকে সেখানেই থাকতে হবে। আমার অপর দুজন সাথীর প্রতিও অনুরূপ আদেশ হয়েছিল । হযরত হেলাল (রাঃ)-এর স্ত্রী রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হয়ে আরয করলেন যে, হে আল্লাহ্র রাসূল, আমার স্বামী অত্যন্ত বৃদ্ধ, কেহ তার খিদমত না করলে তিনি মারা যাবেন। আপনার হুকুম হলে আর আপনি যদি অসন্তুষ্ট না হন, তাহলে আমি তার কিছু কাজকর্ম করে দিতে পারি? রাসূল (সাঃ) বললেন, ক্ষতি নেই, কিন্তু সহবাস করা নিষিদ্ধ । তিনি বললেন, হে আল্তাহ্র রাসূল! এসবের দিকে তার কোন খেয়াল নেই । যেদিন থেকে এ অবস্থা শুরু হয়েছে সেদিন থেকে তিনি শুধু ক্রন্দনরত অবস্থায়ই সময় অতিবাহিত করছেন। হযরত কা'ব (রাঃ) বলেন, অনেকে আমাকে ইঙ্গিত করেছিলেন, হেলালের ন্যায় তুমিও স্ত্রীর খিদমত গ্রহণের অনুমতি চাও, হয়ত পেয়ে যাবে। আমি বললাম, তিনি বৃদ্ধ আর আমি যুবক । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।