দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9১০২ সাথে কথা বলতে পারবে না । এটা নিয়মের কথাই, যার সাথে সম্পর্ক থাকে, শাসন তাকেই করা হয়, শাস্তি তাকে দেয়া হয়। যার সাথে কোনরূপ সম্পর্ক নেই তাকে কেহ শাসন করে না, শাস্তিও দেয় না। রাসূল (সাঃ)*এর এ নির্দেশে সমস্ত সাহাবী আমাদের সাথে কথাবার্তা বন্ধ করে এবং আমাদের এড়িয়ে চলতে লাগলেন এতে আমার মনে হল, বিশাল পৃথিবীটা যেন সংকীর্ণ হয়ে গেছে। এমতাবস্থায় একটি কথা ভেবে খুবই অস্থির হলাম যে, এ অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে কেহ আমার জানাযা পড়বে না। আর আল্লাহ্‌ না করুন, যদি রাসূল (সাঃ)-এর ওফাত হয়ে যায়, তাহলে মৃত্যু পর্যন্ত কেহ কথাও বলবে না আর আমার জানাযাও কেহ পড়বে না। কারণ, রাসুল (সাঃ)-এর হুকুম অমান্য করার সাহস কে করবে? এভাবেই একমাস বিশ দিন অতিবাহিত হল আমার অপর দু'জন সাথী শুরু থেকেই ঘরের কোণে বসে গিয়েছিলেন। কিন্তু আমি তাদের তুলনায় শক্তিশালী ছিলাম । আমি আগের মতই বাইরে চলাফেরা করতাম । মসজিদে জামাতের সাথে নামায পড়তাম ৷ কিন্তু কেহ আমার সাথে কোন কথা বলত না । আমি রাসূল (সাঃ) এর খিদমতে হাযির হয়ে তাকে সালাম করলে লক্ষ্য করতাম যে, সালামের উত্তরে রাসূল (সাঃ)-এর ঠোঁট মোবারক নড়ে কি-না । ফরয নামাযের পর সুন্নাত ও নফল নামাযগুলো রাসূল (সাঃ)-এর পাশে দাড়িয়ে আদায় করে আড় চোখে দেখতাম যে, তিনি (সাঃ) আমার দিকে তাকান কি-না ৷ আমি নামায শুরু করলে তিনি আমার দিকে চাইতেন আর আমি তীর দিকে তাকালে তিনি দৃষ্টি ফিরিয়ে নিতেন। এমনি করেই আমার দিন অতিবাহিত হতে লাগল ৷ কিন্তু সাহাবায়ে কিরাম (রাঃ)-গণ আমার সাথে কথা বন্ধ করার কারণে দম বঙ্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। এ পরিস্থিতিতেই আমি একদিন হযরত আবু কাতাদাহ্‌ (রাঃ)-এর দেয়ালের উপর উঠে তাকে সালাম করলাম । তিনি ছিলেন আমার চাচাত ভাই এবং আমার ঘনিষ্ঠ বন্ধু । কিন্তু দুঃখের বিষয় তিনি আমার সালামের উত্তর দিলেন না । আমি তাকে আল্লাহ্‌র কসম দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি জান না যে, আমি আল্লাহ্‌ ও তার রাসূলকে ভালবাসি? তিনি এরও কোন উত্তর দিলেন না। সুতরাং আমি তাকে পুনরায় কসম দিয়ে উক্ত কথাই জিজ্ঞেস করলাম, কিন্তু এবারও তিনি নিরোত্তর রইলেন । আমি তৃতীয়বার জিজ্ঞেস করলে তিনি বললেন, আল্লাহ্‌ ও রাসূলই ভাল জানেন । তার কথা শুনে আমার দু’চোখ বেয়ে ক্রামাগত অশ্রু প্রবাহিত হতে লাগল আর আমি সেখান থেকে চলে এলাম । একদিন বাজারে যাওয়ার সময় দেখলাম এক খ্ৰীষ্টান কিবৃতী সিরিয়া থেকে মদীনায় শস্য বিক্রি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।