দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র (৩) হযরত মুআয (রাযিঃ) বলেন, আমাকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটি বিষয়ের ওসিয়ত করিয়াছেন ৪ (১) আল্লাহর সঙ্গে কাহাকেও শরীক করিও না; যদিও তোমাকে কতল করা হয় কিংবা আগুনে জ্বালাইয়া দেওয়া হয়। (২) পিতামাতার নাফরমানী করিও না; যদিও তাহারা তোমাকে স্ত্রী অথবা সমুদয় ধন-সম্পদ ত্যাগ করিতে বলেন। (৩) ইচ্ছাকৃতভাবে ফরজ নামায ত্যাগ করিও না। কারণ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামায ত্যাগ করে তাহার প্রতি আল্লাহ তায়ালার কোন জিম্মাদারী থাকে না। (৪) শরাব পান করিও না। কারণ, ইহা যাবতীয় মন্দ ও নির্লজ্জ কাজের মূল। (৫) আল্লাহ তায়ালার না-ফরমানী করিও না। কারণ, ইহাতে আল্লাহ্‌ তায়ালার গজব নাযিল হয়। (৬) জেহাদ হইতে পলায়ন করিও না ; যদিও তোমার সকল সাধী মারা যায়। (৭) যদি কোন এলাকায় মহামারী ছড়াইয়া পড়ে (যেমন প্রুগ ইত্যাদি), তবে সেখান হইতে পলায়ন করিও না। (৮) নিজ পরিবারের লোকদের জন্য সাধ্যমত খরচ করিও। (৯) তাহাদের উপর হইতে শাসনের লাঠি হটাইও না। (১০) তাহাদিগকে আল্লাহর ভয় দেখাইতে থাকিও। (তারগীব £ আহমদ, তাবারানী) ফায়দা £ লাঠি না হটানোর অর্থ হইল, সন্তানরা যাহাতে বে-ফিকির না হইয়া যায় যে, পিতা যখন শাসন করিতেছেন না বা মারধর করিতেছেন না, কাজেই যাহা ইচ্ছা করিতে থাকি। অতএব শরীয়তের সীমার ভিতর থাকিয়া কখনও কখনও মারধর করা চাই। কেননা, মারধর ব্যতীত অধিকাংশ ক্ষেত্রে সন্তানের শাসন হয় না। আজকাল প্রথম অবস্থায় সন্তানদেরকে মহববতের জোশে শাসন করা হয় না। পরবর্তীতে যখন তাহারা বদ অভ্যাসে পাকা হইয়া যায় তখন কাঁদিয়া বেড়ায়! অথচ সন্তানকে মন্দকাজ হইতে বাধা না দেওয়া ও মারধর করাকে মহববতের খেলাফ মনে করা তাহার সহিত মহব্বত নহে বরং শক্ত দুশমনী। এমন বুদ্ধিমান কে আছে যে কষ্ট পাইবে মনে করিয়া আপন সন্তানের ফৌোড়ার অপারেশন করায় না? বরং ছেলে যতই কান্নাকাটি করুক, চেহারা বিকৃত করুক, ভাগিয়া যাওয়ার চেষ্টা করুক না কেন, অপারেশন করাইতেই হয়। পৃষ্ঠাঃ 98 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।