সূচী-পত্র হাফেজ ইবনে কাইয়্যিম (রহঃ) ‘যাদুল-মাআদ’ কিতাবে লিখিয়াছেন, নামায রুজী আকর্ষণ করে, স্বাস্থ্য রক্ষা করে, রোগ-ব্যাধি দূর করে, দেয়, অঙ্গ-প্রত্যঙ্গে সজীবতা আনে, অলসতা দূর করে, অন্তর খুলিয়া দেয়। নামায রূহের খোরাক, দিলকে নূরানী করে, আল্লাহর দেওয়া নেয়ামতকে রক্ষা করে, আল্লাহর আজাব হইতে বাঁচাইয়া রাখে, শয়তানকে দূর করিয়া রাখে, রহমানের সহিত নৈকট্য সৃষ্টি করে। মোটকথা দেহ এবং আত্মার সুস্থতা রক্ষার জন্য নামাযের বিশেষ দখল ও আশ্চর্যজনক তাছীর রহিয়াছে। ইহা ছাড়া দুনিয়া ও আখেরাতের যাবতীয় ক্ষতি ও অনিষ্ট দূরীকরণ ও দোজাহানের যাবতীয় কল্যাণ সাধনে নামাযের বিশেষ ভূমিকা রহিয়াছে। দ্বিতীয় পরিচ্ছেদ নামায না পড়ার ভয়াবহ পরিণতি এই সম্পর্কিত হাদীসসমূহের বিবরণ হাদীসের কিতাবসমূহে নামায না পড়ার উপর কঠিন কঠিন আজাব ও শাস্তির কথা বর্ণিত হইয়াছে। নমুনাস্বরূপ কয়েকটি হাদীস উল্লেখ করা হইতেছে। সত্য সংবাদদাতা হযরত নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীসই বুদ্ধিমান ও বিবেকসম্পন্ন লোকের জন্য যথেষ্ট ছিল, কিন্তু উম্মতের প্রতি, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও মহব্বতের উপর কুরবান হইয়া যাওয়া উচিত যে, তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করিবার জন্য বিভিন্নভাবে বারবার আমাদিগকে সাবধান করিয়াছেন। যাহাতে তাঁহার নামের ধারক বাহক উম্মত যেন নামাযের ব্যাপারে কোনরূপ ক্রটি না করে। কিন্তু আফসোস আমাদের অবস্থার উপর যে, হুযূুরের এই পরিমাণ এহতেমাম সত্বেও আমরা নামাযের প্রতি কোন গুরুত্বই দেই না। আবার নিজেদেরকে নির্লজ্জভাবে হুযুরের উম্মত ও তাহার অনুসারী এবং ইসলামের একমাত্র স্বত্বাধিকারী মনে করিয়া থাকি । | Lesig Sil 0G AG EE) Lc Eh See BACT SAIS IE PADLHIOIALSLY GI SIGEAL CVE Ue Ail sly IAP Hd ৯৪ পৃষ্ঠাঃ 94 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।