দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ছাড়া বেহেশতে কিভাবে সময় কাটিবে। বস্তুতঃ এইসব লোকের ওসীলাতেই দুনিয়া কায়েম রহিয়াছে এবং তাঁহারাই সার্থক জীবন লাভ করিয়াছেন। আল্লাহ পাক তাঁহার মাহবুব বান্দাদের ওসীলায় এই অধমের প্রতিও যদি অসম্ভব কিছুই নয়। এখানে একটি সুন্দর ঘটনা উল্লেখ করিয়া এই পরিচ্ছেদ শেষ করিতেছি। হাফেজ ইবনে হজর (রহঃ) মুনাবেবহাত কিতাবে লিখিয়াছেন, একবার হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন £ এই চোখের শীতলতা। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তখন কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন। তন্মধ্যে হযরত আবূ বকর সিদ্দীক (রাযিঃ) বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, আমার নিকটও তিনটি জিনিস প্রিয়_আপনার চেহারা. মুবারক দেখা, আমার অর্থ-সম্পদ আপনার জন্য খরচ করা এবং আমার কন্যা আপনার বিবাহে রহিয়াছে। "হযরত ওমর (রাযিঃ) বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, আমার নিকটও তিনটি জিনিস প্রিয়--সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ [এবং পুরাতন কাপড় পরিধান করা। হযরত উসমান (রাযিঃ) বলিলেন, আপনি সত্য বলিয়াছেন। আমার নিকটও তিনটি জিনিস প্রিয়_ক্ষুধার্তকে খাওয়ানো, বস্ত্রহীনকে বস্ত্র দান করা এবং কুরআন পাকের তেলাওয়াত । হযরত আলী (রাযিঃ) বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, আমারও তিনটি জিনিস প্রিয়-মেহমানের খেদমত, গরমের দিনে রোযা রাখা এবং দুশমনের উপর তলোয়ার চালানো। : এমন সময় হযরত জিব্রাঈল (আঃ) তশরীফ আনিলেন এবং আরজ করিলেন, আমাকে আল্লাহ তায়ালা পাঠাইয়াছেন। অতঃপর বলিলেন যে, আমি (জিবরাঈল) যদি দুনিয়াবাসীদের একজন হইতাম তবে কি পছন্দ করিতাম, বলিব কি? হুযূর সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, বলুন। হযরত জিবরাঈল (আঃ) আরজ করিলেন, পথহারাদের পথের সন্ধান দেওয়া, গরীব এবাদতকারী লোকদেরকে মহববত করা এবং সম্তান-সস্ততিওয়ালা গরীব লোকদেরকে সাহায্য করা। আর আল্লাহ তায়ালা বান্দাদের তিনটি কাজ পছন্দ করেন--জান-মালের শক্তি আল্লাহর রাস্তায় খরচ করা, গোনাহের জন্য অনুতপ্ত হইয়া ক্রন্দন করা এবং ক্ষুধার্ত অবস্থায় ছবর করা। পৃষ্ঠাঃ 93 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।