সূচী-পত্র সূরা-ই পড়িতে পারি_ইহার বেশী পড়িতে পারি না। উল্লেখ্য যে, এই দুইটি সূরা পৌনে চার পারার সমান। মুহাম্মদ ইবনে সিমাক (রহঃ) বলেন, কুফা নগরে আমার একজন প্রতিবেশী ছিল। তাহার একটি ছেলে দিনের বেলায় সব সময় রোযা রাখিত এবং রাতভর নামায পড়িত ও ভাবপূর্ণ কবিতা পাঠে মশগুল থাকিত। ছেলেটি শুকাইয়া এমন হইয়া গিয়াছিল যে, শরীরে হাঙ্ডি ও চামড়াটুকুই বাকী ছিল। তাহার পিতা একদিন আমাকে ছেলেটিকে বুঝাইতে বলিলেন। অতঃপর আমি একদিন আমার বাড়ীর দরজায় বসিয়া ছিলাম ; সে আমার সম্মুখ দিয়া যাইতে লাগিলে আমি তাহাকে ডাকিলাম। সে আসিল এবং সালাম দিয়া আমার নিকট বসিল। আমি আমার কথা আরস্ত করিতেই সে বলিতে লাগিল, চাচা! আপনি হয়তো আমাকে পরিশ্রম কম করিবার পরামর্শ দিবেন। চাচাজান! আমি এই মহল্লার কয়েকজন ছেলের সহিত এই সিদ্ধান্ত করিয়াছিলাম যে, দেখা যাক আমাদের মধ্যে কে বেশী এবাদত করিতে পারে। তাহারা চেষ্টা ও মেহনত করিয়াছে এবং তাহাদিগকে আল্লাহ তায়ালার দরবারে ডাকিয়া লওয়া হইয়াছে। যখন তাহাদের ডাক আসিল, তাহারা অতি আনন্দের সহিত চলিয়া গেল। তাহাদের মধ্যে আমি ব্যতীত আর কেহ অবশিষ্ট নাই। আমার উহাতে কম হইলে তাহারা কি মনে করিবে! চাচাজান ! এ সকল যুবকরা বড় সাধনা করিয়াছে। এই বলিয়া সে তাহাদের মেহনত-মুজাহাদার বিবরণ দিতে লাগিল। বিবরণ শুনিয়া আমরা হতভসম্ত হইয়া গেলাম। অতঃপর সেই ছেলে উঠিয়া চলিয়া গেল। তৃতীয় দিন আমরা শুনিলাম যে, এই ছেলেটিও দুনিয়া হইতে বিদায় নিয়াছে। আল্লাহ তাহার উপর অফুরন্ত রহমত নাযিল করুন। বর্তমান অধঃপতনের যুগেও আল্লাহর এমন সব বান্দা দেখিতে পাওয়া যায় যাহারা রাত্রের অধিকাংশ সময়ই নামাযের মধ্যে কাটাইয়া দেন এবং দিনের বেলায় দ্বীনের অন্যান্য কাজ তালীম তবলীগ ইত্যাদির মধ্যে মনোনিবেশ করেন। হযরত মুজাদ্দেদে আল্ফে সানী (রহঃ)এর নাম শুনে নাই হিন্দুস্থানে এমন কে আছে--তাহারই একজন বিশিষ্ট খলীফা মাওলানা আব্দুল ওয়াহেদ লাহোরী (রহঃ) একদিন বলিয়া উঠিলেন, বেহেশতে কি নামায হইবে না? কেহ উত্তর করিল, বেহেশতে নামায কেন হইবে, উহা তো আমলের বদলা দেওয়ার স্থান, আমল করার স্থান নয়। ইহা শুনিয়া তিনি আ-হ্ বলিয়া কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, হায় আফসোস! নামায পৃষ্ঠাঃ 92 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।