দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ওয়াসাল্লামের পিছনে নামাযের নিয়ত বাঁধিয়া দাড়াইয়া গেলাম। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরায়ে বাকারা তেলাওয়াত করিতেছিলেন। আমি মনে করিলাম ষে, তিনি একশত আয়াত পর্যন্ত তেলাওয়াত করিয়া রুকু করিবেন। কিন্ত যখন তিনি একশত আয়াত পাঠ করিয়া রুকু করিলেন না তখন আমি মনে করিলাম, দুইশত আয়াত পর্যন্ত তেলাওয়াত করিয়া রুকু করিবেন। কিন্তু সেখানেও তিনি রুকু করিলেন না। তখন আমি মনে করিলাম, সূরা শেষ করিয়া রুকু করিবেন। কিন্তু যখন সূরা শেষ হইল তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার ‘আল্লাহুম্মা লাকাল-হামদ’ পড়িলেন অতঃপর সূরা 'আলি-ইমরান শুরু করিয়া দিলেন। ইহাতে আমি চিন্তায় পড়িয়া গেলাম। অবশেষে মনে করিলাম যে, সূরায়ে আলি-ইমরান শেষ করিয়া তো অবশ্যই রুকু করিবেন। কিন্তু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাও শেষ করিলেন এবং তিনবার ‘আল্লাহুম্মা লাকাল-হামদ’ পড়িয়া সূরায়ে মায়েদা শুরু করিয়া দিলেন। অতঃপর এই সূরা শেষ করিয়া রুকু করিলেন। রুকুর মধ্যে ‘সুবহানা রাব্বিয়াল আজীম’ পড়িতে থাকিলেন এবং ইহার সঙ্গে আরও কিছু পড়িতেছিলেন যাহা আমি বুঝিতে পারি নাই। অতঃপর সেজদায় যাইয়াও পূর্বের মত “সুবহানা রাবিবয়াল আ'লা’ পড়িতেছিলেন এবং ইহার সঙ্গে আরও কিছু পড়িতোছলেন। অতঃপর দ্বিতীয় রাকআতে সূরায়ে আনআম শুরু করিয়া দিলেন। আমি আর হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায পড়িবার হিন্মত করিতে পারিলাম না। অবশেষে বাধ্য হইয়া চলিয়া আসিলাম। প্রথম রাকআতে প্রায় পাঁচ পারা হইয়াছে। তদুপরি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়াও একেবারে ধীরে ধীরে তাজবীদ ও তারতীলের সহিত--প্রত্যেক আয়াতকে তিনি পৃথক পৃথক করিয়া তেলাওয়াত করিতে অভ্যস্থ ছিলেন। এমতাবস্থায় নামাযের রাকআত 'কতই না লম্বা হইয়াছিল ! এইসব কারণেই নামায পড়িতে পড়িতে হুযুর ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলিয়া যাইত! কিন্তু যে ‘জিনিসের স্বাদ একবার অন্তরে স্থান করিয়া লয় উহাতে কষ্ট ও পরিশ্রম ‘করা কঠিন মনে হয় না। আবূ ইসহাক সুবাইহী (রহঃ) বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। একশত বৎসর বয়সে তিনি ইন্তেকাল করিয়াছেন। তিনি আফসোস করিতেন, হায়! বার্ধক্য ও দুর্বলতার কারণে এখন আর নামাযের স্বাদ পাই না; দুই রাকআতে শুধুমাত্র সূরায়ে বাকারা ও সূরায়ে আলি-ইমরান এই দুইটি পৃষ্ঠাঃ 91 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।