দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র নাই যে,মুমিনের শরাফত ও বুযুগী তাহাজ্জুদ নামাযের মধ্যে এবং মুমিনের ইজ্জত ও সম্মান অন্যের মুখাপেক্ষী না হওয়ার মধ্যে নিহিত রহিয়াছে। (৩৮) শেষ রাত্রের দুই রাকআত নামায সমস্ত দুনিয়া হইতে শ্রেষ্ঠ। কষ্টের আশংকা না হইলে আমি ইহা উম্মতের উপর ফরজ করিয়া দিতাম। (৩৯) তাহাজ্জুদ নামায অবশ্যই পড়। কেননা, ইহা নেক বান্দাদের তরীকা এবং আল্লাহ তায়ালার নৈকট্য লাভের উপায়। তাহাজ্জুদ গোনাহ হইতে বিরত রাখে এবং গোনাহ মাফ হওয়ার উপায়। ইহাতে শারীরিক সুস্থতাও লাভ হয়। (৪০) আল্লাহ তায়ালা এরশাদ করিতেছেন, হে আদমসন্তান ! দিনের শুরুতে তুমি চারি রাকআত নামায আদায়ে অক্ষম হইও না। আমি সারাদিন তোমার যাবতীয় কাজ সমাধা করিয়া দিব। হাদীসের কিতাবসমূহে নামাযের ফযীলত ও নামাযের প্রতি উৎসাহদান প্রসঙ্গে বহু হাদীসের উল্লেখ রহিয়াছে। চল্লিশের সংখ্যা পূরণের উদ্দেশ্যে এই হাদীসসমূহ উল্লেখ করা হইল। যাহাতে চল্লিশ হাদীসের বিশেষ ফযীলত হাসিল করিবার জন্য কেহ এইগুলি মুখস্থ করিয়া লইতে পারে। প্রকৃতপক্ষে নামায এমনই এক বিরাট সম্পদ যে, ইহার মর্যাদা একমাত্র সেই ব্যক্তিই রক্ষা করিতে পারে যাহাকে আল্লাহ তায়ালা এই নামাযের স্বাদ গ্রহণ করাইয়াছেন। নামাযের এহেন মর্যাদার কারণেই হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযকে আপন চোখের শীতলতা বলিয়াছেন আর এই স্বাদের দরুনই হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের অধিকাংশ সময় নামাযের মধ্যে অতিবাহিত করিয়া দিতেন। আর এই কারণেই হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় বিশেষভাবে নামাযের জন্য ওসিয়ত করিয়াছেন এবং এহতেমামের সহিত উহা আদায় করিবার জন্য তাকীদ করিয়াছেন। বিভিন্ন হাদীস শরীফে নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ নকল করা হইয়াছে ?£ 551 [£51 অৰ্থাৎ, নামাযের ব্যাপারে তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করিতে থাক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করিয়াছেন যে, সমস্ত আমলের মধ্যে আমার নিকট নামাযই সবচেয়ে প্রিয় আমল। এক সাহাবী (রাযিঃ) বলেন, এক রাত্রে আমি মসজিদে নববীর নিকট দিয়া যাইতেছিলাম ; হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়িতেছিলেন। আমি আগ্রহের সহিত হুযুর সাল্লাল্লাহু আলাইহি পৃষ্ঠাঃ 90 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।