দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র আবার আলেমগণও এই বলিয়া নিজেদেরকে নির্দোষ মনে করিতেছেন যে, তাহাদের কথা শুনিবার মত কেহ্‌ নাই। কিন্তু সাধারণ লোকের ‘বুঝানোর কেহ্‌ নাই’ এই আপত্তি আল্লাহ তায়ালার দরবারে গ্রহণযোগ্য নয়। কেননা, ধৰ্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেকের নিজস্ব দায়িত্ব। আইন না জানার আপত্তি কোন সরকারের নিকটই গ্রহণযোগ্য নয় ; আহকামুল হাকেমীনের দরবারে এই অহেতুক ওজর কিরূপে গ্রহণযোগ্য হইবে। বরং গোনাহের পক্ষে ওজর পেশ করা গোনাহে লিপ্ত হওয়া হইতে আরও নিকৃষ্ট তদ্রপ, আলেমগণের এই ওজর-আপত্তিও সঠিক নয় যে, ‘আমাদের কথা শুনিবার কেহ নাই।’ কারণ, যে সকল মহাপুরুষের প্রতিনিধিত্বের দাবী আপনারা করিতেছেন, দ্বীন পৌছানোর জন্য তাঁহারা কি কোন কষ্ট ভোগ করেন নাই? তাঁহারা কি পাথরের আখ্বাত সহ্য করেন নাই? শত গালি ও কটুবাক্য শুনেন নাই? মুসীবত বরদাশ্ত করেন নাই? বরং সব ধরণের কষ্ট-তকলীফ সহ্য করিয়া শুধুমাত্র দ্বীন পৌছানোর দায়িত্ব অনুভব করিয়৷ মানুষের নিকট দ্বীন পৌছাইয়াছেন। কঠিন হইতে কঠিনতর বাধা-বিপত্তি সত্বেও নেহায়েত স্সেহ-মহববতের সহিত তাহারা ইসলাম ও ইসলামের হুকুমসমূহ প্রচার করিয়াছেন। সাধারণভাবে মুসলমানগণ দ্বীনের তবলীগকে ওলামায়ে কেরামেরই দায়িত্ব বলিয়া মনে করিয়া নিয়াছে ; অথচ ইহা ঠিক নয়। বরং প্রত্যেক ব্যক্তি যাহার সম্মুখে অন্যায় কাজ সংঘটিত হইতেছে সরাসরি বাধা প্রদান করার শক্তি থাকিলে কিংবা ব্যবস্থা নিতে পারিলে বাধা প্রদান করা তাহার উপর ওয়াজিব। আর যদি মানিয়া লওয়া হয় যে, ইহা ওলামাদের দায়িত্ব, তবুও যখন তাহারা স্বীয় দুর্বলতা অথবা কোন বাধ্য-বাধকতার কারণে এই দায়িত্ব পুরা করিতেছেন না অথবা তাহাদের দ্বারা পুরা হইতেছে না তখন এই দায়িত্ব প্রত্যেকের উপর বর্তাইবে। কুরআন ও হাদীসে যেভাবে গুরুত্বের সহিত তবলীগ এবং সৎকাজের আদেশ ও মন্দকাজের নিষেধ সম্পর্কে বলা হইয়াছে, তাহা এই সকল আয়াত ও হাদীস দ্বারা যাহা সামনের পরিচ্ছেদে আসিতেছে স্পষ্ট বুঝা যাইতেছে। এমতাবস্থায় শুধু আলেমদের উপর ছাড়িয়া দিয়া কিৎবা তাহাদের অবহেলা ও ক্ৰটির কথা বলিয়া কেহ দায়িত্বমুক্ত হইতে পারিবে না। অতএব, সকলের নিকট আমার আবেদন যে, এই সময় প্রত্যেক মুসলমানকেই তবলীগে কিছু না কিছু অংশ নেওয়া উচিত এবং দ্বীন প্রচার ও হেফাজতের কাজে যে পরিমাণ সময়ই ব্যয় করা যায় উহা করা উচিত। পৃষ্ঠাঃ 9 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।