সূচী-পত্র (২৫) যে ব্যক্তি নির্জনে দুই রাকআত নামায আদায় করে, যাহা আল্লাহ এবং ফেরেশতাগণ ব্যতীত আর কেহ্ জানিতে না পারে, সেই ব্যক্তি জাহান্নামের আগুন হইতে মুক্তির পরওয়ানা পাইয়া যায়। (২৬) যে ব্যক্তি একটি ফরজ নামায আদায় করে, আল্লাহ তায়ালার দরবারে তাহার একটি দোয়া কবুল হইয়া যায়। (২৭) যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামায এহতেমামের সহিত আদায় করিতে থাকে, রুকু সেজদা ওযু ইত্যাদি এহতেমামের সহিত উত্তমরূপে যায় এবং দোযখ তাহার জন্য হারাম হইয়া যায়। (২৮) মুসলমান যতক্ষণ পর্যন্ত নামাযের এহতেমাম করিতে থাকে, শয়তান তাহাকে ভয় করিতে থাকে। আর যখন সে নামাযে গাফলতি করিতে আরম্ভ করে, তখন তাহার উপর শয়তান সাহস পাইয়া যায় এবং তাহাকে বিপথগামী করার লোভ করিতে থাকে। (২৯) সবচেয়ে শ্ৰেষ্ঠ আমল হইল আওয়াল ওয়াক্তে নামায পড়া। (৩০) নামায প্রত্যেক পরহেজগার ব্যক্তির কুরবানীস্বরূপ। (৩১) আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হইল আওয়াল ওয়াক্তে নামায পড়া। (৩২) যে সকালবেলায় নামায পড়িতে যায়, তাহার হাতে ঈমানের ঝাণ্ডা থাকে। আর যে বাজারে যায় তাহার হাতে শয়তানের ঝাণ্ডা থাকে। (৩৩) যোহরের নামাযের আগে চারি রাকআত নামাযের সওয়াব এমন যেমন তাহাজ্জুদের চারি রাকআত নামাযের সওয়াব। (৩৪) যোহরের পূর্বে চারি রাকআত নামায তাহাজ্জুদের চারি রাকআতের সমান বলিয়া গণ্য হয়। (৩৫) মানুষ যখন নামাযের জন্য দণ্ডায়মান হয় তখন আল্লাহর রহমত তাহার দিকে মনোযোগী হয়। (৩৬) শ্ৰেষ্ঠতর নামায হইল মধ্যরাত্রির নামায, কিন্ত এই নামায আদায়কারীর সংখ্যা অনেক কম। (৩৭) আমার নিকট হযরত জিবরাঈল আলাইহিস সালাম আসিয়া বলিতে লাগিলেন, হে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ! আপনি যতদিনই বাঁচিয়া থাকুন না কেন একদিন আপনাকে মৃত্যুবরণ করিতে হইবে, আর যাহাকে ইচ্ছা ভালবাসুন না কেন একদিন আপনাকে তাহার নিকট হইতে পৃথক হইতে হইবে, আর ভাল-মন্দ যে আমলই আপনি করুন না কেন উহার বদলা অবশ্যই পাইবেন। ইহাতে কোন সন্দেহ পৃষ্ঠাঃ 89 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।