দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র নেয়, তখন আল্লাহ তায়ালাও মনোযোগ সরাহয়া নেন। (১১) যখন কোন আসমানী বালা নাযিল হয়, তখন তাহা মসজিদ আবাদকারীদের হইতে সরিয়া যায়। (১২) কোন কারণে যদি মানুষ জাহান্নামে যায়, তবে তাহার সেজদার জায়গাকে আগুন স্পর্শ করিবে না। (১৩) আল্লাহ তায়ালা সেজদার জায়গাগুলিকে জাহান্নামের উপর হারাম করিয়া দিয়াছেন। (১৪) সব চাইতে পছন্দনীয় আমল আল্লাহ তায়ালার নিকট এ নামায যাহা সময় মত আদায় করা হয়। (১৫) আল্লাহ তায়ালা মানুষকে তাহার সকল অবস্থার মধ্যে এই অবস্থায় দেখিতে সবচেয়ে বেশী পছন্দ করেন যে, মানুষ সেজদায় পড়িয়া রহিয়াছে এবং কপাল মাটিতে ঘষিতেছে। (১৬) সেজদার অবস্থায় মানুষ আল্লাহ তায়ালার সবচেয়ে বেশী নৈকট্য লাভ করে। (১৭) নামায বেহেশতের চাবি। (১৮) মানুষ যখন নামাযের জন্য দাঁড়ায় তখন জান্নাতের দরজাসমূহ খুলিয়া যায় এবং আল্লাহ তায়ালা ও নামাধী ব্যক্তির মধ্য হইতে পর্দাসমূহ সরিয়া যায় যতক্ষণ পর্যন্ত সে কাশি ইত্যাদির মধ্যে মশগুল না হয়। (১৯) নামাযী ব্যক্তি শাহানশাহের দরজায় খটখটাইতে থাকে, আর স্বাভাবিক নিয়ম হইল, দরজা খটখটাইতে থাকিলে তাহা খুলিয়াই যায়। (২০) দ্বীনের মধ্যে নামাযের মর্যাদা এমন, যেমন শরীরের মধ্যে মাথার মৰ্যাদা । (২১) নামাষ দিলের নূর, যে ব্যক্তি নিজের দিলকে নুরানী বানাইতে চায় সে যেন নামাযের দ্বারা বানাইয়া লয়। (২২) যে ব্যক্তি ভাল করিয়া ওযু করে অতঃপর খুশু-খুযু সহকারে দুই রাকআত অথবা চার রাকআত ফরজ কিংবা নফল নামায পড়িয়া আল্লাহ তায়ালার দরবারে নিজের গোনাহসমূহের জন্য মাফ চায় আল্লাহ তায়ালা মাফ করিয়া দেন। (২৩) জমিনের যে অংশের উপর নামায পড়িয়া আল্লাহ তায়ালাকে ইয়াদ করা হয় সেই অংশটি জমিনের অন্যান্য অংশের উপর গর্ব করে। (২৪) যে ব্যক্তি দুই রাকআত নামায পড়িয়া আল্লাহ তায়ালার নিকট কোন দোয়া করে, সঙ্গে সঙ্গে হউক বা কোন কারণে দেরীতে হউক আল্লাহ তায়ালা সেই দোয়া অবশ্যই কবুল করিয়া নেন। পৃষ্ঠাঃ 88 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।