দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র পর্যন্ত সেখানেই বসিয়া থাকে। সূর্য উঠিবার পর (যখন মাকরূহ সময় অর্থাৎ প্রায় বিশ মিনিট অতিবাহিত হইয়া যায় তখন) দুই রাকআত (ইশরাকের) নামায পড়ে। ইহারা অতি অল্প সময়ের মধ্যে অনেক বেশী ধন-সম্পদ উপার্জনকারী। বিখ্যাত বুযুর্গ সূফী হযরত শাকীক বলখী (রহঃ) বলেন যে, আমি পাঁচটি জিনিস তালাশ করিয়াছি এবং তাহা পাঁচ জায়গায় পাইয়াছি। (১) রুজীর বরকত চাশ্তের নামাযে। (২) কবরের জ্যোতি তাহাজ্জুদ নামাযে। (৩) মুনকার নাকীরের প্রশ্নের জওয়াব কুরআন তেলাওয়াতের মধ্যে। (৪) সহজে পুলছেরাত পার হওয়া রোযা ও ছদকার মধ্যে। (৫) আরশের ছায়া নির্জনতার মধ্যে। (নুয্হাতুল-মাজালিস) হাদীসের কিতাবসমূহে নামায সম্পর্কে বহু তাকীদ এবং নামাযের অনেক ফযীলত বৰ্ণিত হইয়াছে। এই সবগুলিকে একত্রিত করিয়া বর্ণনা করা দুরূহ ব্যাপার। তবুও বরকতের জন্য কিছুসংখ্যক হাদীসের শুধু তরজমা পেশ করা হইল। (১) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ তায়ালা আমার উম্মতের উপর সর্বপ্রথম নামায ফরজ করিয়াছেন এবং কিয়ামতের দিন সর্বপ্রথম নামাযেরই হিসাব হইবে। (২) নামাযের ব্যাপারে আল্লাহকে ভয় কর, নামাযের ব্যাপারে আল্লাহকে ভয় কর, নামাযের ব্যাপারে আল্লাহকে ভয় কর। (৩) মানুষ ও শির্কের মধ্যে একমাত্র নামাযই হইল বাধা ও অন্তরায়। (8) ইসলামের আলামত হইল নামায। যে ব্যক্তি দিলকে ফারেগ সে প্রকৃত মু’মিন। (৫) আল্লাহ তায়ালা ঈমান ও নামাযের চাইতে শ্রেষ্ঠ কোন জিনিস ফরজ করেন নাই। যদি উহা হইতে উত্তম আর কোন জিনিস ফরজ করিতেন, তবে ফেরেশতাগণকে সেই কাজ করিবার জন্য হুকুম করিতেন। ফেরেশতাগণ দিবা-রাত্রি কেহ রুকুতে আর কেহ সেজদায় আছেন। (৬) নামায দ্বীনের খুঁটি । (৭) নামায শয়তানের মুখ কালো করিয়া দেয়। (৮) নামায মুমিনের নূর। (৯) নামায শ্রেষ্ঠ জিহাদ। (১০) যখন কোন ব্যক্তি নামাযে দাঁড়ায় তখন আল্লাহ তায়ালা তাহার দিকে পুরাপুরি. মনোযোগ দেন। যখন সে নামায হইতে মনোযোগ সরাইয়া পৃষ্ঠাঃ 87 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।