দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র তোমাকে সবচাইতে লাভ জনক জিনিস কি উহা বলিয়া দিবো? তিনি আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, ফরজ নামাযের পর দুই রাকআত নফল। (আবূ দাউদ) ফায়দা $ চল্লিশ দেরহামে এক উকিয়া হয় এবং প্রায় চার আনাতে এক দেরহাম হয়। সুতরাং এই হিসাব অনুযায়ী তিন হাজার রুপী হইয়াছে। কি লাভ! প্রকৃত লাভ হইল যাহা চিরকাল বাকি থাকিবে ; কোন দিন শেষ হইবে না। বাস্তবিকই যদি আমাদের ঈমান এইরূপ হইয়া যাইত এবং দুই মূল্য না রাখিত, তবেই আমরা জীবনের প্রকৃত স্বাদ অনুভব করিতে পারিতাম। আসলে নামায এমনই এক মূল্যবান সম্পদ। এই জন্যই হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চোখের শীতলতা ও তৃপ্তি নামাযের মধ্যে বলিয়া এরশাদ করিয়াছেন এবং ওফাতের সময় সর্বশেষ ওসিয়ত যাহা করিয়াছেন উহাতে নামাযের এহতেমামের হুকুম করিয়াছেন। (কান্যুল উল্মাল) বিভিন্ন হাদীসে উহার ওসিয়ত উল্লেখিত হইয়াছে। তন্মধ্যে হযরত উল্মে সালামাহ (রাযিঃ) বর্ণনা করেন যে, জীবনের অন্তিম সময়ে যখন শব্দও উচ্চারিত হইতেছিল না ; তখনও তিনি নামায ও গোলামের হক সম্বন্ধে তাকীদ করিয়াছিলেন। হযরত আলী (রাযিঃ) হইতেও নকল করা হইয়াছে যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ কথা ছিল নামাযের তাকীদ এবং গোলামের হক সম্পর্কে আল্লাহ তায়ালাকে ভয় করার হুকুম । (জামে ছগীর) একদা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজ্দ অভিমুখে জেহাদের উদ্দেশ্যে একটি জামাত পাঠাইলেন। তাহারা অতি অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ গণীমতের মাল লইয়া ফিরিয়া আসিলেন। ইহা দেখিয়া লোকেরা বড় আশ্চর্য হইল যে, অতি অল্প সময়ের মধ্যে এত বড় কামিয়াবী এবং এত মাল-সম্পদ লইয়া তাহারা ফিরিয়া আসিল। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, আমি কি তোমাদিগকে ইহা হইতেও কম সময়ে ও এই মাল ও গনীমত অপেক্ষা অধিক মাল ও গনীমত উপাৰর্জনকারী জামাতের কথা বলিয়া দিব? তাহারা এ সকল পৃষ্ঠাঃ 86 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।