দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ANON GAYS BCI SGIAY SOBEL GLIAL GLE SIL EACLE tbh dl sly LAINIE Fbulew blll ib Lidl! dl Lar Ua m SIS caller Br (৯) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে, আল্লাহ তায়ালা ফরমাইয়াছেন, আমি আপনার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামায ফরজ করিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি যে, যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামায সময় মত গুরুত্ব সহকারে আদায় করিবে আমি তাহাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব। আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাযসমূহ আদায় করিবে না, তাহার ব্যাপারে আমার কোন দায়িত্ব নাই। (ুররে মানসূর ৪ আবূ দাউদ, ইবনে মাজাহ) ' ফায়দা £ অন্য এক হাদীসে বিষয়টি আরও পরিষ্কারভাবে বর্ণিত হইয়াছে যে, আল্লাহ তায়ালা পাঁচ ওয়াক্ত নামায ফরজ করিয়াছেন। যে ব্যক্তি অবহেলাবশতঃ এই নামাযে কোন প্রকার ক্রটি না করে ; বরং উত্তমরূপে ওযূ করিয়া সময় মত খুশু ও খুযুর সহিত নামায পড়ে, আল্লাহ্‌ তায়ালা ওয়াদা করিয়াছেন যে, তাহাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন। আর যেই ব্যক্তি এইরূপ করিবে না, তাহার প্রতি আল্লাহ তায়ালার কোন ওয়াদা নাই_তাহাকে ক্ষমা করা বা শাস্তি দেওয়া সম্পূর্ণ আল্লাহ তায়ালার ইচ্ছার উপর নির্ভর করিবে। নামাযের কত বড় ফযীলত যে, ইহার এহতেমাম করিলে বান্দা আল্লাহ তায়ালার ওয়াদা ও জিল্মাদারীর মধ্যে দাখেল হইয়া যায়। আমরা দেখিতে পাই যে, যদি কোন সাধারণ সরকারী লোক কিংবা কোন ধনী ব্যক্তি কাহাকেও কোন প্রকার আশ্বাস দেয় অথবা কোন দাবী পূরণের জিম্মাদারী নেয় কিংবা কোন বিষয়ে জামিন হয়, তবে সেই ব্যক্তি কত নিশ্চিন্ত ও আনন্দিত হয় এবং সেই প্রভাবশালী ব্যক্তির কি পরিমাণ কৃতজ্ঞ ও ভক্ত হইয়া যায়। অথচ এইখানে মামুলী একটি এবাদত যাহাতে তেমন কোন কষ্টও নাই উপরনস্ত সকল বাদশাহের বাদশাহ ওয়াদা করিতেছেন। এতদসত্বেও ইহার প্রতি আমরা উদাসীন ও গাফেল। ইহাতে কাহার কি ক্ষতি ; নিজেরই দুর্ভাগ্য এবং নিজেরই ক্ষতি। পৃষ্ঠাঃ 84 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।