দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র আছে! লোকেরা আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, সে অত্যন্ত উদ্যমী ও সাহসী লোক ছিল এবং সে শহীদও হইয়াছে, অথচ অপরজন জান্নাতে তাহার. আগে প্রবেশ করিয়াছে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি জান্নাতে আগে প্রবেশ করিয়াছে, সে কি এক বৎসরের এবাদত বেশী করে নাই? সকলেই বলিলেন, নিশ্চয়ই করিয়াছে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলিলেন, সে কি পূরা এক রমযান মাসের রোযা বেশী রাখে নাই? সকলেই বলিলেন, নিশ্চয়ই রাখিয়াছে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলিলেন, সে কি এক বৎসরে নামাযের মধ্যে এতো এতো সেজদা বেশী করে নাই? সকলেই উত্তর করিলেন, নিশ্চয়ই করিয়াছে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তবে তো দুই জনের মধ্যে আসমান-যমীন পার্থক্য হইয়া গেল। এই ধরণের ঘটনা আরও কয়েকজন সাহাবীর সহিত ঘটিয়াছে। আবূ দাউদ শরীফে অন্য দুইজন সাহাবীর এই ধরণের ঘটনা উল্লেখ করা হইয়াছে। তাঁহাদের মৃত্যুর ব্যবধান ছিল মাত্র আট দিন। দ্বিতীয় জনের ইন্তেকাল সাত দিন পর হওয়া সত্বেও তিনি আগে জান্নাতে প্রবেশ লাভ করেন। আসলে আমাদের ধারণাই নাই যে, নামায কত দামী জিনিস। ইহাতে অবশ্যই কোন তাৎপর্য রহিয়াছে যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার চোখের শীতলতা ও শাস্তি নামাযের মধ্যে বলিয়া উল্লেখ করিয়াছেন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা ও শাস্তি কোন মামুলী জিনিস নহে ; বরং তাহা পরম ভালবাসা ও মহব্বতেরই আলামত বুঝায়। অন্য এক হাদীস শরীফে বর্ণিত হইয়াছে, দুই ভাই চল্লিশ দিনের ব্যবধানে ইন্তেকাল করেন। তাহাদের মধ্যে যিনি আগে মারা গিয়াছেন তিনি বুযুর্গ ছিলেন। এইজন্য লোকেরা তাহাকে প্রাধান্য দিতে লাগিল। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, দ্বিতীয় ভাই কি মুসলমান ছিলেন না? সাহাবায়ে কেরাম (রাযিঃ) আরজ করিলেন, অবশ্যই মুসলমান ছিলেন, তবে সাধারণ পর্যায়ের ছিলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, তোমাদের কি জানা আছে যে, চল্লিশ দিনের এবাদত উক্ত ব্যক্তিকে কোন্‌ পর্যায়ে পৌছাইয়া দিয়াছে। বস্তুতঃ নামাযের উদাহরণ হইল, একটি সুমিষ্ট ও গভীর নহরের মত, যাহা কাহারো বাড়ীর দরজার নিকট প্রবাহিত রহিয়াছে এবং সে পৃষ্ঠাঃ 81 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।