সূচী-পত্র প্রবেশ করিয়াছেন। ইহাতে আমি অত্যন্ত আশ্চর্যবোধ করিলাম যে, শহীদের মর্তবা তো অনেক উচু ; তাহারই তো আগে জান্নাতে প্রবেশ করার কথা! এই বিষয়টি আমি নিজে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলাম কিংবা অন্য কেহ আরজ করিল। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি পরে মারা গিয়াছে, তোমরা কি তাহার নেকীসমূহ দেখিতে পাও না যে, তাহা কত বৃদ্ধি পাইয়াছে? এক বৎসরে তাহার পূর্ণ একটি রমযান মাসের রোযাও বৃদ্ধি পাইয়াছে এবং ছয় হাজার রাকাতের অধিক নামাযও তাহার আমলনামায় বৃদ্ধি পাইয়াছে। (তারগীব £ঃ আহমদ, ইবনে মাজাহ, ইবনে হিব্বান) ফায়দা $ বৎসরের সব কয়টি মাসই যদি উনত্রিশ দিনের ধরা হয় এবং প্রতি দিনের শুধু ফরজ ও বিতরের নামায মিলাইয়া বিশ রাকআতেরই হিসাব করা হয়, তবু বৎসরে ছয় হাজার নয়শত ২০ রাকআত নামায হয়। আর যে সব মাস ত্রিশ দিনের হইবে প্রত্যেকটিতে বিশ রাকআত করিয়া বৃদ্ধি পাইবে। উহার সহিত যদি সুন্নত ও নফল নামাযসমূহকে গণনা করা হয়, তাহা হইলে তো আরও অনেক বৃদ্ধি পাইবে। | ইবনে মাজাহ শরীফে এই ঘটনাটি আরও বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। হযরত তালহা (রাযিঃ) যিনি স্বপু দেখিয়াছেন তিনি নিজে বর্ণনা করিতেছেন যে, একটি গোত্রের দুইজন লোক হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একসাথে হাজির হইলেন এবং একসাথেই তাহারা মুসলমান হইলেন। তাহাদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত উদ্যমী ও সাহসী। তিনি এক জেহাদে শহীদ হইয়া গেলেন। আর অপরজন এক বৎসর পর ইন্তেকাল করিলেন। আমি স্বপ্নে দেখিলাম যে, আমি জান্নাতের দরজায় দাঁড়ানো রহিয়াছি এবং এ দুইজন সাথীও সেখানে আছেন। এমন সময় ভিতর হইতে এক ব্যক্তি আসিয়া এ ব্যক্তিকে ভিতরে যাওয়ার অনুমতি দিল যাহার এক বৎসর পর ইন্তেকাল হইয়াছিল আর শহীদ ব্যক্তি দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর আবার ভিতর হইতে একজন আসিয়া শহীদ ব্যক্তিকে ভিতরে যাইবার অনুমতি দিল। আর আমাকে বলিল, তোমার এখনও সময় হয় নাই ; তুমি ফিরিয়া যাও। পরদিন সকালে আমি লোকজনের নিকট স্বপ্নের আলোচনা করিলাম। সকলেই ইহাতে আশ্চর্য হইল যে, শহীদের অনুমতি পরে হইল কেন? তাহার তো আগেই অনুমতি হওয়া উচিত ছিল। লোকেরা হুযূর সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া এই বিষয়টি আরজ করিলেন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, ইহাতে আশ্চর্য হইবার কি EES TPO পৃষ্ঠাঃ 80 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।