দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র দাঁড়াইয়া তাড়া দিতেছিল যে, জলদি নামায শেষ কর। এই দিকে মনের অজাস্তেই কুলির জবান হইতে এই আয়াত বাহির হইল ৫$ 7৮ )| 22 2% রা নমল, আয়াত ঃ ৬২) সে এই আয়াত পড়িতেছিল আর কাঁদিতেছিল। এমন সময় চকচকে লোহার টুপি পরিহিত একজন আরোহী সামনে আসিল। সে বর্শা মারিয়া সেই জালেম লোকটিকে হত্যা করিল এবং যেখানে লোকটি মরিয়া পড়িল, সেইখান হইতে আগুনের শিখা উঠিতে লাগিল। উক্ত নামাষী বে-এখতিয়ার সেজদায় পড়িয়া গেল। আল্লাহর শোকর আদায় করিল। নামাযের পর আরোহী ব্যক্তির দিকে দৌড়াইয়া গেল এবং জিজ্ঞাসা করিল, আল্লাহর ওয়াস্তে এইটুকু বলুন যে, আপনি কে? কিভাবে আসিলেন? আরোহী বলিল, আমি 5 5)। £925 24] এর গোলাম, এখন তুমি বিপদমুক্ত, যেখানে ইচ্ছা যাইতে পার। এই বলিয়া আরোহী চলিয়া গেল। (নুযহাতুল-মাজালিস) প্রকৃতপক্ষে নামায এমনই বড় দৌলত যে, আল্লাহ তায়ালার সন্তুষ্টি ছাড়াও দুনিয়ার বহু মুসীবত হইতেও নাজাতের কারণ হয়। আর দিলের শাস্তি তো লাভ হইয়াই থাকে। ইবনে সীরীন (রহঃ) বলেন, যদি আমাকে জান্নাতে প্রবেশ করা এবং দুই রাকআত নামায পড়ার মধ্যে অধিকার দেওয়া হয়, তবে আমি দুই রাকআত নামায পড়াকেই গ্রহণ করিব। কেননা, জান্নাতে প্রবেশ করা তো আমার নিজের খুশীর জন্য আর দুই রাকআত নামায হইল আমার মালিকের খুশীর জন্য। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ রহিয়াছে, বড়ই ঈর্ষার পাত্র এ মুসলমান, যে হালকা পাতলা হয় (অর্থাৎ যাহার পরিবার পরিজনের বোঝা কম হয়) আর যথেষ্ট পরিমাণে তাহার নামায পড়িবার সুযোগ হয়, জীবিকার ব্যবস্থা কোনরূপে জীবন-যাপনের আল্লাহর এবাদত ভাল করিয়া করে, মানুষের নিকট অপরিচিত থাকে, শীঘ্র মৃত্যুবরণ করে, পরিত্যক্ত সম্পত্তিও বেশী নাই, কান্নাকাটি করার লোকও তেমন কেহ্‌ নাই। (জামে সগীর) এক হাদীসে আসিয়াছে, নিজের ঘরে নামায বেশী করিয়া পড়, ঘরে খায়ের_-বরকত বৃদ্ধি পাইবে। (জামে সগীর) পৃষ্ঠাঃ 76 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।