দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ওয়াহ্ব ইবনে মুনাব্বেহ (রহঃ) বলেন, আল্লাহ তায়ালার নিকট নিজের প্রয়োজন নামাযের মাধ্যমে চাওয়াই নিয়ম। পূর্ববর্তী লোকগণের যখন কোন সমস্যা দেখা দিত, তখন তাহারা নামাযের দিকেই মনোনিবেশ করিতেন। যাহারই উপর কোন মুসীবত আসিত, তৎক্ষণাৎ নামাযের দিকে রুজু হইতেন। বর্ণিত আছে যে, কুফা নগরীতে একজন কুলি ছিল, যাহার উপর মানুষের খুব আস্থা ছিল। বিশ্বস্ত হওয়ার কারণে ব্যবসায়ীদের মালপত্র টাকা পয়সা ইত্যাদিও আনা-নেওয়া করিত। একবার সে সফরে যাইতেছিল। পথিমধ্যে একজন লোকের সহিত সাক্ষাৎ হইল। লোকটি জিজ্ঞাসা করিল, কোথায় যাইতেছ? কুলি বলিল, অমুক শহরে। লোকটি বলিতে লাগিল, আমিও যাইব। আমার পক্ষে পায়ে হাঁটিয়া চলা সম্ভব হইলে তোমার সঙ্গে পায়ে হাঁটিয়াই চলিতাম। তোমার জন্য কি সম্ভব যে, এক দীনার ভাড়ার বিনিময়ে তুমি আমাকে খচ্চরে চড়াইয়া নিবে? কুলি ইহাতে রাজী হইল, লোকটি সওয়ার হইয়া গেল। পথিমধ্যে একটি দ্বিমুখী রাস্তা পড়িল। লোকটি জিজ্ঞাসা করিল, কোন্দিকে যাইতে চাও। কুলি সর্বসাধারণ লোক যে পথে চলে সেই পথের কথা বলিল। লোকটি বলিল, এই ভিন্নপথটি নিকটবর্তী হইবে এবং জানোয়ারটির জন্যও সুবিধাজনক হইবে। কারণ ইহাতে প্রচুর ঘাসের ব্যবস্থাও আছে। কুলি বলিল, আমি এই রাস্তা দেখি নাই। লোকটি বলিল, আমি বহুবার এই রাস্তা দিয়া চলিয়াছি। কুলি বলিল, আচ্ছা ঠিক আছে। তাহারা এই পথেই চলিতে লাগিল। কিছুদূর যাওয়ার পর রাস্তাটি একটি ভয়ানক জঙ্গলের মধ্যে শেষ হইয়া গেল এবং সেখানে অনেক লাশ পড়িয়াছিল। এ ব্যক্তি সওয়ারী হইতে নামিয়া কোমর হইতে খঞ্জর বাহির করিয়া কুলিকে কতল করিতে উদ্যত হইল। কুলি বলিল, এইরূপ করিও না। মালপত্র এবং খচ্চরই তোমার উদ্দেশ্য, কাজেই এইসব তুমি লইয়া যাও ; আমাকে কতল করিও না। লোকটি কুলির এই কথা মানিল না বরং কসম খাইয়া বলিল যে, আগে তোমাকে মারিব অতঃপর এইসব লইব। কুলি অনেক অনুনয় বিনয় করিল, তথাপি এ জালেম কোন কিছুই মানিল না। কুলি বলিল, আচ্ছা আমাকে শেষ বারের মত দুই রাকআত নামায পড়িতে দাও। সে রাজী হইল এবং উপহাস করিয়া বলিল, জলদি পড়িয়া লও ; এই মুর্দা লোকগুলিও এইরূপ আবেদন করিয়াছিল কিন্তু নামায তাহাদের কোন কাজে আসে নাই। কুলি নামায পড়িতে আরম্ভ করিল। আল-হামদু শরীফ পড়ার পর কোন সূরা তাহার মনে আসিতেছিল না। এ দিকে জালেম পৃষ্ঠাঃ 75 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।