দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র আয়াতের অর্থ হইল, আল্লাহর সাহায্য হাসিল কর সবর ও নামাযের মাধ্যমে এবং নিঃসন্দেহে এই নামায অত্যন্ত কঠিন কাজ, তবে যাহাদের অন্তরে খুশু রহিয়াছে তাহাদের জন্য কঠিন নহে। খুশূর বিবরণ তৃতীয় অধ্যায়ে বিস্তারিতভাবে আসিতেছে। তাহারই সম্পর্কে আরও একটি ঘটনা আছে যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের কোন একজনের ইস্তিকালের সংবাদ পাইয়া তিনি সেজদায় পড়িয়া গেলেন। একজন জিজ্ঞাসা করিল, ইহার কারণ কি? তিনি বলিলেন, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে ইহাই বলিয়াছেন যে, যখন তোমরা কোন দুর্ঘটনা দেখ, তখন সেজদায় (অর্থাৎ নামাযে) মশগুল হইয়া যাও। উম্মুল মোমেনীনের ইন্তেকালের চাইতে বড় দুর্ঘটনা আর কি হইতে পারে। (আবু দাউদ) হযরত উবাদাহ (রাযিঃ)এর ইন্তেকালের সময় যখন নিকটবর্তী হইল, তখন তিনি উপস্থিত লোকদিগকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমি তোমাদের সকলকে আমার মৃত্যুর পর কান্নাকাটি করিতে নিষেধ করিতেছি। যখন আমার রূহ বাহির হইয়া যাইবে, তখন প্রত্যেকেই ওযু করিবে এবং আদবের প্রতি লক্ষ্য রাখিয়া ওযু করিবে। অতঃপর মসজিদে যাইবে এবং নামায পড়িয়া আমার জন্য আল্লাহর কাছে গোনাহ-মাফীর দোয়া করিবে। কেননা আল্লাহ তায়ালা হুকুম করিয়াছেন Ee PEE EE ES (সূরা বাকারাহ, আয়াত ৪ ১৫৩) অতঃপর তোমরা আমাকে কবরের গর্তে পৌছাইয়া দিবে। হযরত উম্মে কুলছুম (রাযিঃ)এর স্বামী হযরত আবব্দুর রহমান (রাযিঃ) অসুস্থ ছিলেন। একবার তিনি এমনই বেহুঁশ হইয়া পড়িলেন যে, সকলেই তাহার ইন্তেকাল হইয়া গিয়াছে বলিয়া সাব্যস্ত করিল। হযরত উম্মে কুলছুম (রাযিঃ) উঠিলেন এবং নামাযের নিয়ত বাঁধিলেন। তিনি নামায হইতে ফারেগ হইলে হযরত আব্দুর রহমান (রাযিঃ) হুশ ফিরিয়া পাইলেন। লোকদিগকে জিজ্ঞাসা করিলেন, আমার অবস্থা কি মৃত্যুর মত হইয়া গিয়াছিল? লোকেরা আরজ করিল, হাঁ। তিনি বলিলেন, দুইজন ফেরেশতা আমার নিকট আসিল এবং আমাকে বলিল, চল, আহকামুল হাকেমীনের দরবারে তোমার ফয়সালা হইবে। এই কথা বলিয়া তাঁহারা আমাকে লইয়া যাইতে লাগিল। এমন সময় তৃতীয় একজন ফেরেশতা আসিল এবং সেই দুইজনকে বলিল, তোমরা চলিয়া যাও, ইনি এঁ সমস্ত লোকদের মধ্যে একজন যাহাদের তকদীরে সৌভাগ্য এ সময়ই লিখিয়া পৃষ্ঠাঃ 73 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।