সূচী-পত্র ফায়দা $ নামায আল্লাহ তায়ালার বড় রহমত, এইজন্য প্রত্যেক পেরেশানীর সময় নামাযে মনোনিবেশ করা যেন আল্লাহর রহমতের দিকেই ঝুকিয়া পড়া। আর আল্লাহর রহমত যখন কাহারও অনুকূল ও সাহায্যকারী হয়, তখন সাধ্য কি যে, কোন পেরেশানী বাকী থাকিবে? অনেক রেওয়ায়াতে বিভিন্নভাবে এই বিষয়টি বর্ণিত হইয়াছে। সাহাবায়ে কেরাম (রাযিঃ) যাহারা প্রতিটি কদমে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন, তাঁহাদের ঘটনাবলীতেও ইহা বর্ণিত হইয়াছে। হযরত আবু দারদা (রাযিঃ) বলেন, যখন ধূলিঝড় শুরু হইত, তখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরীফ নিয়া যাইতেন এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত মসজিদ হইতে বাহির হইতেন না। এমনিভাবে সূর্য ও চন্দ্রগ্রহণের সময়ও হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে মনোনিবেশ করিতেন। হযরত সুহাইব (রাযিঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বৰ্ণনা করেন ঘে, পূর্ববর্তী আল্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামেরও এই অভ্যাস ছিল যে, যে কোন মুসীবতের সময় তাঁহারা নামাযে মশগুল হইয়া যাইতেন। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) একবার সফরে ছিলেন। পথিমধ্যে ংবাদ পাইলেন যে, তাঁহার পুত্রের ইন্তেকাল হইয়া গিয়াছে। তিনি উট হইতে নামিয়া দুই রাকআত নামায আদায় করিলেন, অতঃপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন পড়িলেন এবং বলিলেন, আমি তাহাই করিয়াছি যাহা আল্লাহ তায়ালা করিতে হুকুম করিয়াছেন। SO Rn EAST GSTS TE LD Il EES (সূরা বাকারাহ, আয়াত ৪ ১৫৩) অনুরূপ আরেকটি ঘটনা বর্ণনা করা হইয়াছে যে, হযরত ইবনে আব্বাস (রাযিঃ) কোথাও যাইতেছিলেন। পথিমধ্যে তাঁহার ভাই কুছামের ইন্তেকালের খবর পাইলেন। রাস্তার এক পার্শ্বে যাইয়া উট হইতে নামিয়া দুই রাকআত নামায পড়িলেন এবং আত্তাহিয়্যাতুর মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করিতে থাকিলেন। তারপর উটে সওয়ার হইয়া কুরআন পাকের আয়াত তেলাওয়াত করিলেন $ ae EO Cd \ 4 2% / SDEULS) ERS CSI LBS : (সূরা বাকারাহ, আয়াত ৪ ১৪৫) পৃষ্ঠাঃ 72 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।