দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র এই ধরণের উদাহরণ দ্বারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এই কথা বুঝাইয়া দেওয়া যে, আল্লাহ জাল্লা শানুহু গোনাহ-মাফীর ব্যাপারে নামাযকে অনেক শক্তিশালী প্রভাব দান করিয়াছেন। যেহেতু উদাহরণ দ্বারা কোন কথা একটু ভালভাবে বুঝে আসে, এই জন্য বিভিন্ন উদাহরণ দ্বারা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসের মর্মকে স্পষ্ট করিয়া দিয়াছেন। আল্লাহ জাল্লা শানুহুর এই রহমত, অসীম ক্ষমা, দয়া, পুরস্কার এবং অনুগ্রহ হইতে যদি আমরা উপকৃত না হই, তবে কাহার কি ক্ষতি হইবে? ক্ষতি আমাদেরই হইবে। আমরা গোনাহ করি, না-ফরমানী করি, আল্লাহর হুকুমের সীমা লংঘন করি, আদেশ পালনে ক্রুটি করি, যাহার পরিণতি এই হওয়া উচিত ছিল যে, অনন্ত শক্তিমান ন্যায়বিচারক বাদশাহর দরবারে অবশ্যই আমাদের শাত্তি হইত এবং কৃতকর্মের কারণে ভোগাস্তি হইত। কিন্তু আল্লাহ তায়ালার দয়া ও মেহেরবানীর উপর কুরবান হই যে, তিনি আমাদিগকে তাহার না-ফরমানী ও অবাধ্যতার ক্ষতিপূরণ করিয়া নেওয়ার পথও বলিয়া দিয়াছেন। যদি আমরা ইহা হইতে উপকৃত না হই তবে তাহা আমাদেরই বোকামী। আল্লাহ তায়ালার দয়া ও মেহেরবানী তো দেওয়ার জন্য বাহানা তালাশ করে। এক হাদীসে এরশাদ হইয়াছে, যে ব্যক্তি শুইবার সময় এই এরাদা করে যে, আমি' তাহাজ্জুদ পড়িব কিন্তু রাত্রে চোখ খুলিল না, তবুও সে উহার সওয়াব পাইবে এবং নিদ্রা সে মুফতে পাইয়া গেল। (তারগীব) আল্লাহ পাকের এই মেহেরবানী ও দয়ার কি কোন পরিসীমা আছে? আর যে দাতা এইভাবে দান করিয়া থাকেন তাহার দান না লওয়া কত বড় মাহরূমী এবং কত বড় ক্ষতি ! e AE RA fl aca ALi DHE © Nerf AHL EIT aE Gc al SOE oad =, EAST A AABN Le lie? ls 3135 a2) usa (6) হযরত হুযাইফাহ (রাযিঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কঠিন সমস্যার সম্মুখীন হইতেন, তৎক্ষণাৎ তিনি নামাযে মনোনিবেশ করিতেন। দ্ুররে মানসূর £ঃ আবূ দাউদ, আহমদ) পৃষ্ঠাঃ 71 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।