দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র AABN s AFIS ©) ADP BIAS LEDGE AERLNLS ELLE Ss CA BEY ASI UIE OS ACSI dG od iSaAashy হযরত জাবের (রাযিঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ বর্ণনা করেন যে, পাঁচ ওয়াক্ত নামাযের উদাহরণ এইরূপ যেমন, কাহারও দরজার সম্মুখে একটি নহর আছে, যাহার পানি প্রবহমান এবং খুব গভীর, উহাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে। (তারগীব ৪ মুসলিম) ফায়দা ৪ প্রবাহিত পানি নাপাকী ইত্যাদি হইতে পাক হয় এবং পানি যত বেশী গভীর হইবে ততই পরিষ্কার ও স্বচ্ছ হইবে। এই জন্যই হাদীস শরীফে উহার প্রবাহিত হওয়া এবং গভীর হওয়ার কথা বলা হইয়াছে। আর যত বেশী পরিষ্কার পানি দ্বারা গোসল করিবে তত বেশী শরীর পরিষ্কার হইবে। এমনিভাবে আদবের দিকে লক্ষ্য রাখিয়া নামাযসমূহ আদায় করা হইলে গোনাহ হইতে পবিত্রতা হাসিল হয়। বিভিন্ন সাহাবী হইতে আরো কতিপয় হাদীসে এই একই ধরণের বিষয় বিভিন্ন শব্দে বর্ণিত হইয়াছে। হযরত আবূ সাঈদ খুদরী (রাযিঃ) হইতে বর্ণনা করা হইয়াছে যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, পাঁচ ওয়াক্ত নামায উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফ্ফারা স্বরূপ। অর্থাৎ এক নামায হইতে অপর নামায পর্যন্ত যে সমস্ত সগীরা গোনাহ হয়, তাহা নামাযের বরকতে মাফ হইয়া যায়। অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যেমন কোন এক ব্যক্তির একটি কারখানা আছে, যেখানে সে কাজ করে, ফলে তাহার শরীরে কিছু ধূলিবালি ও ময়লা লাগিয়া যায়। ওঁ ব্যক্তির বাড়ী ও কারখানার মাঝখানে পাঁচটি নহর রহিয়াছে। যখন সে কারখানা হইতে ঘরে ফিরে, তখন প্রতিটি নহরে সে গোসল করে। অনুরূপভাবে পাঁচ ওয়াক্ত নামাযের অবস্থাও এই যে, যখনই মধ্যবর্তী সময়ের মধ্যে কোন ক্রটি-বিচ্যুতি হইয়া যায়, তখন নামাযের মধ্যে দোয়া-এস্তেগফার করার কারণে আল্লাহ জাল্লা শানুহু উহা পুরাপুরি মাফ করিয়া দেন। পৃষ্ঠাঃ 70 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।