সূচী-পত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করার সময় করিয়াছিলেন। মনোযোগ সহকারে নামায আদায় করা এবং উহা দ্বারা গোনাহ মাফ হওয়ার বিষয়টি এত বেশী হাদীসে বর্ণিত হইয়াছে যে, তাহা আয়ত্ত করা সম্ভব নয়। ইতিপূর্বেও বিভিন্ন হাদীসে এই বিষয়টি বর্ণনা করা হইয়াছে। ওলামায়ে কেরাম এই বিষয়টিকে সগীরা গোনাহের সাথে সম্পর্কিত করিয়াছেন, যেমন ইতিপূর্বে জানা গিয়াছে। কিন্ত হাদীস শরীফে সগীরা কিংবা কবীরার কোন উল্লেখ নাই ; শুধু গোনাহের কথা উল্লেখ আছে। আমার পিতা (হযরত মাওলানা ইয়াহইয়া (রহঃ) তালীমের সময় এই বিষয়টির দুইটি ব্যাখ্যা দিয়াছিলেন। প্রথম ব্যাখ্যা এই যে, ইহা মুসলমানের শান হইতে অনেক দূরের বিষয় যে, তাহার জিম্মায় কোন কবীরা গোনাহ থাকিবে। প্রথমতঃ তাহার দ্বারা কোন কবীরা গোনাহ হওয়াই অসম্ভব ; আর যদি হইয়াও যায়, তবে তওরা না করিয়া সে শাস্তি পাইবে না। মুসলমানের মুসলমানি শান তো ইহাই যে, যদি তাহার দ্বারা কোন কবীরা গোনাহ হইয়া যায় তবে যতক্ষণ পর্যন্ত সে অনুতপ্ত হইয়া চোখের পানি দ্বারা উহাকে ধৌত করিয়া না লইবে ততক্ষণ পর্যন্ত তাহার মনে শান্তি ও স্থিরতা আসিতে পারে না। অবশ্য সগীরা গোনাহ এইরূপ যে, অনেক সময় উহার প্রতি খেয়াল যায় না। ফলে জিম্মায় থাকিয়া যায়। যাহা নামায ইত্যাদির বরকতে মাফ হইয়া যায়। দ্বিতীয় ব্যাখ্যা এই যে, যে ব্যক্তি এখলাসের সহিত নামায পড়িবে এবং নামাযের আদব ও মুস্তাহাবসমূহের প্রতি লক্ষ্য রাখিয়া নামায আদায় করিবে, সে নিজেই না জানি কতবার তওবা ও এস্তেগফার করিবে। ইহা ছাড়া নামাযের মধ্যে আত্তাহিয়্যাতূর শেষে ‘আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী-র মধ্যে তো খোদ তওবা ও ইস্তেগফার রহিয়াছেই। এই সমস্ত রেওয়ায়াতে উত্তমরূপে ওষূ করার জন্যও হুকুম করা হইয়াছে। যাহার অর্থ এই যে, ওযুর আদব ও মুস্তাহাবসমূহকে ভালভাবে জানিয়া যত্বসহকারে আমল করা। উদাহরণ স্বরূপ-_যেমন ওষূর একটি সুন্নত হইল মিসওয়াক, যাহার প্রতি সাধারণতঃ গাফলতি করা হয়। অথচ হাদীস শরীফে বর্ণিত হইয়াছে, যে নামায মিসওয়াক করিয়া পড়া হয়, উহা ওঁ নামায হইতে সত্তর গুণ উত্তম যাহা বিনা মিসওয়াকে পড়া হয়। এক হাদীসে আছে, তোমরা মিসওয়াকের এহতেমাম করিতে থাক ; ইহাতে দশটি উপকার আছে ৪ ১. মুখ পরিষ্কার করে ২. আল্লাহ তায়ালার সন্তষ্টির কারণ হয় ৩. শয়তানকে রাগান্বিত করে ৪.. মিসওয়াককারীকে আল্লাহ তায়ালা মহব্বত করেন এবং পৃষ্ঠাঃ 68 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।