সূচী-পত্র NE Gt tf Ln) os OS A NOE EL Fit SA UAEAG আবূ উসমান (রহঃ) বলেন, আমি হযরত সালমান (রাষিঃ)এর সাথে একটি গাছের নীচে ছিলাম। তিনি এঁ গাছের একটি শুকনা ডাল ধরিয়া নাড়া দিলেন। ফলে উহার পাতা ঝরিয়া পড়িল। তিনি আমাকে বলিলেন, হে আবূ উসমান! তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না, কেন আমি এইরূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এইরূপ করিলেন? তিনি বলিলেন, আমি একবার নবী করীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি গাছের নীচে ছিলাম, তিনিও গাছের একটি শুকনা ডাল ধরিয়া এমনভাবে নাড়া দিলেন যে, উহার পাতাগুলি ঝরিয়া পড়িল। তারপর তিনি আমাকে বলিলেন, হে সালমান! তূমি জিজ্ঞাসা করিতেছ না, কেন আমি এইরূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এইরূপ করিলেন? তিনি এরশাদ করিলেন, যখন কোন মুসলমান ভালভাবে ওযু করিয়া পাঁচ ওয়াক্ত নামায আদায় করে তখন তাহার গোনাহসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে, যেমন এই সকল পাতা ঝরিয়া যায়। অতঃপর তিনি কুরআনের এই আয়াত তেলাওয়াত করিলেন ৪ RBS A GN GG YG 3 SF Hem LS; I); » অর্থাৎ দিনের উভয় অংশে এবং রাতের একাংশে নামায কায়েম কর। নিশ্চয়ই নেক আমলসমূহ গোনাহসমূহকে দূর করিয়া দেয়। ইহা নছীহত কবূলকারীদের জন্য নছীহত। (সূরা হুদ, আয়াত $ ১১৪) (নাসাঈ, আহমদ, তাবরানী) ফায়দা £ হযরত সালমান (রাযিঃ) যে আমল করিয়া দেখাইলেন, উহা ওয়াসাল্লামের প্রতি ইশক ও মহববতের সামান্যতম নমুনা মাত্র। যখন কাহারও সহ্তি মহব্বত হয়, তখন তাহার প্রতিটি আচরণ ভাল লাগে এবং প্রতিটি কাজ এভাবে করিতে ইচ্ছা হয় যেভাবে প্রিয় ব্যক্তিকে করিতে দেখে। যাহারা ইশক ও মহববতের স্বাদ পাইয়াছেন তাহারা ইহার আসল রহস্য ভালভাবে জানেন। তদ্রপ সাহাবায়ে কেরাম (রাযিঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এরশাদসমূহ বর্ণনাকালে অধিকাংশ ক্ষেত্রে এ সমস্ত আচরণসমূহও নকল করিতেন যাহা হুযূর পৃষ্ঠাঃ 67 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।