সূচী-পত্র নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদীস শরীফে ইসলামকে একটি তাঁবুর সহিত তুলনা করিয়াছেন। যাহা পাঁচটি খুঁটির উপর কায়েম হইয়া থাকে। কালেমায়ে শাহাদাত তাঁবুর মধ্যবর্তী খুঁটির মত। অপর চারিটি আরকান চারি কোণের চারিটি খুঁটির মত। যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাঁবু দাঁড়াইতেই পারিবে না। আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং চারি কোণের যে কোন একটি খুঁটি না থাকে, তবে তাঁবু দণ্ডায়মান থাকিবে সত্য কিন্তু যে কোণের খুঁটি না থাকিবে, সেই কোণ দুর্বল হইবে এবং পড়িয়া যাইবে। এই পবিত্র এরশাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে, ইসলামের এই তাঁবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোন রোকন রহিয়াছে যাহাকে আমরা পুরাপুরিভাবে ধরিয়া রাখিয়াছি। ইসলামের এই পাঁচটি রোকন অত্যস্ত গুরুত্বপূর্ণ এমনকি এইগুলিকেই ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে। মুসলমান হিসাবে প্রত্যেকেরই এই সবগুলি বিষয়ের এহতেমাম করা একান্ত জরুরী। তবে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামায। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, আমি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, আল্লাহ্ তায়ালার নিকট সবচাইতে বেশী প্রিয় আমল কোন্টি? তিনি এরশাদ ‘করিলেন, নামায। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন্ আমল? তিনি বলিলেন, পিতা-মাতার সহিত সদ্ব্যবহার । আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন্ আমল? তিনি বলিলেন, আল্লাহর পথে জিহাদ। মোল্লা আলী কারী (রহঃ) বলেন, উক্ত হাদীসে ওলামাদের এই কথার দলীল রহিয়াছে যে, ঈমানের পর নামাযের স্থানই হইল সর্বাগ্রে। ইহার সমর্থন এ সহীহ হাদীস দ্বারাও হয় যাহাতে এরশাদ হইয়াছে ৪ £723 7 5,9| অৰ্থাৎ নামাযই হইল সৰ্বোত্তম আমল, যাহা আল্লাহ তায়ালা বান্দাদের জন্য নির্ধারিত করিয়া: দিয়াছেন। ইহা ছাড়া আরও অন্যান্য হাদীসেও অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথা বলা হইয়াছে যে, তোমাদের আমলসমূহের মধ্যে নামাযই হইল সর্বোত্তম আমল। যেমন জামে সগীর কিতাবে হযরত ছাওবান, হযরত ইবনে ওমর, হযরত সালামাহ, হযরত আবূ উমামাহ; হযরত উবাদাহ (রাযিঃ) এই পাঁচজন সাহাবী হইতে এই হাদীসটি বর্ণনা করা হইয়াছে। হযরত ইবনে মাসউদ ও হযরত আনাস (রাযিঃ) হইতে ‘সময় মত নামায পড়াকে পৃষ্ঠাঃ 64 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।