দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র অনুবাদকের আরজ ! শায়খুল হাদীস হযরত মাওলানা যাকারিয়্যা (রহঃ) রচিত ঈমান আমল ও দাওয়াতততবলীগের জজবা পয়দাকারী মশহুর কিতাব ‘ফাযায়েলে আমাল’ এর পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ প্রকাশিত হইল। অনুবাদের ক্ষেত্রে মূল গ্রন্থকার হযরত শায়েখ (রহঃ)এর দেওয়া মৌল নীতি ও দিকনির্দেশনার যথাযথ অনুসরণ করার সর্বাত্মক চেষ্টা 'করা হইয়াছে। তিনি যে নীতিমালা দিয়াছেন তাহা হইল_ JG Ohi ALAS Vdd LEAL ff A aos AS) Lh df= Hier slat Uend S25 হযরত হাজী আবদুল মুকীত ছাহেব (রহঃ)এর সরাসরি নির্দেশ, দিলি তামান্না ও এঁকান্তিক আগ্রহই কিতাবখানি তরজমার ক্ষেত্রে আমাকে অনুপ্রেরণা ও সাহস জোগাইয়াছে। ইত্তিকালের তিন মাস পূর্বেও তিনি এই বলিয়া বিশেষ তাম্বীহ ও খাছ হেদায়েত দিয়াছেন যে, তরজমা এমন সরল সহজ হইতে হইবে যেন সাধারণ মানুষ অনায়াসেই পড়িতে ও তালীম করিতে পারে। আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুন হাফেজ মাওলানা মুহাম্মদ যুবায়ের ছাহেব ও মাওলানা রবিউল হক ছাহেবকে, তাঁহারা কাকরাইলের বর্তমান মুরুববীগণের মানশা মোতাবেক পাণ্ডুলিপির আগাগোড়া মূল কিতাবের সহিত অক্ষরে অক্ষরে মিলাইয়া প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জন করিয়া দিয়াছেন। কাকরাইলের সকল আহলে শূরা, আকাবেরীন, অন্যান্য মুরুবিবয়ান ও দোস্ত-আহবাবের নিকট আমি শোকর গুজার যে, তাঁহারা খাছ দোয়া ও তাওয়াজ্জুহ দ্বারা আমাকে হিম্মত দিয়াছেন। আমার শ্রদ্ধেয় আব্বাজানও ইহার জন্য আন্তরিক দোয়া করিয়াছেন। আল্লাহ পাক দোজাহানে করুন। কিতাবখানির তরজমা ও প্রকাশের ব্যাপারে যে সকল আহবাব জাহানে উত্তম বদলা দান করুন। পাঠকবর্গের খেদমতে সবিনয় আবেদন যে, কোনপ্রকার ভুল-ক্রটি ধরা 'পড়িলে জানাইয়া কৃতাৰ্থ করিবেন। পরবর্তীতে সংশোধন করিয়া দেওয়া হইবে ইনশাআল্লাহ পরিশেষে মহান রাববুল আলামীনের দরবারে মিনতি পেশ করিতেছি, তিনি যেন আপন দয়ায় কিতাবখানি কবুল করিয়া নেন এবং ইহাকে সকল উম্মতের আমল, হেদায়েত ও নাজাতের ওসীলা হিসাবে কবুল ফরমান। বিনীত অনুবাদক। পৃষ্ঠাঃ 6 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।