সূচী-পত্র মুফাস্সিরগণ লিখিয়াছেন, ‘সত্যবাদীদের’ দ্বারা এখানে সূফী মাশায়েখগণরে বুঝানো হইয়াছে।'যখন কোন ব্যক্তি তাহাদের খাদেম হইয়া যায় তখন তাহাদের তরবিয়ত ও বুযুগীর বদৌলতে সে উন্নতির উচ্চ শিখরে পৌছিয়া যায়।-শায়খে আকবার (রহঃ) লিখিয়াছেন, যদি তোমার কাজ-কর্ম অপরের ইচ্ছার অধীন না হয়, তবে তুমি সারাজীবন সাধনা করিয়াও মনের খাহেশাত হইতে ফিরিতে পারিবে না। অতএব, যখনই তুমি এমন ব্যক্তি পাইয়া যাও যাহার প্রতি তোমার অস্তরে ভক্তি-শ্রদ্ধা হয়, তখনই তাহার খেদমতে লাগিয়া যাও। তাহার সম্মুখে তুমি মুর্দার মত হইয়া থাক যাহাতে তিনি তোমার ব্যাপারে যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন এবং তোমার ইচ্ছা বলিতে যেন কিছুই অবশিষ্ট না থাকে। তাহার হুকুম পালনে জলদি কর, তিনি যে জিনিস হইতে নিষেধ করেন উহা হইতে বিরত থাক, তিনি যদি পেশা গ্রহণ করিতে হুকুম করেন তবে গ্রহণ কর কিন্তু ইহা তাহার হুকুমের কারণে গ্রহণ কর ; তোমার পছন্দের কারণে নয়, তিনি বসিতে হুকুম করিলে বসিয়া পড়। অতএব ইহা অত্যন্ত জরুরী যে, কামেল শায়েখ তালাশ করিতে তুমি সচেষ্ট হও। তাহা হইলেই তিনি তোমাকে আল্লাহর সান্নিধ্যে পৌছাইয়া দিবেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, কোন জামাত যখন কোন মজলিসে বসিয়া আল্লাহর যিকিরে মশগুল হয় তখন ফেরেশতারা তাহাদিগকে ঘিরিয়া ফেলে, আল্লাহর রহমত তাহাদিগকে ঢাকিয়া লয় এবং আল্লাহ তায়ালা নিজের পবিত্র মজ্ঞলিসে তাহাদের আলোচনা করেন। একজন আশেকের জন্য ইহা হইতে শ্রেষ্ঠ নেয়ামত আর কি হইতে পারে যে, স্বয়ং মাহবুবের মজলিসে তাহার আলোচনা হইবে। অপর এক হাদীসে এরশাদ হইয়াছে, যাহারা এখলাসের সহিত আল্লাহ তায়ালাকে স্মরণ করিতে থাকে, তাহাদিগকে উদ্দেশ্য করিয়া একজন আহবানকারী ঘোষণা দেয় যে, আল্লাহ তায়ালা তোমাদিগকে মাফ করিয়া দিয়াছেন এবং তোমাদের গোনাহসমূহ নেকী দ্বারা বদলাইয়া দিয়াছেন। আরেক হাদীসে এরশাদ হইয়াছে, যে মজলিসে আল্লাহকে স্মরণ করা হয় না এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ করিবে। হযরত দাউদ (আঃ) এই দোয়া করিতেন, আয় আল্লাহ ! তুমি যদি পৃষ্ঠাঃ 56 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।