দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র বর্শা দ্বারা আঘাত করা হয়। কবি বলেন $ El SZ 4 ধু AUAPLALS ih AAG অর্থ ৪ যে কেহ নবীর পথ ছাড়িয়া অন্য পথ গ্রহণ করিবে, সে কখনও গন্তব্য স্থানে পৌছিতে পারিবে না। মোটকথা এই যে, যাচাইয়ের পর যদি কাহারও আল্লাহওয়ালা হওয়া সাব্যস্ত হইয়া যায় তবে তাহার সহিত সম্পর্ক বৃদ্ধি করা, তাহার খেদমতে বেশী বেশী হাজির হওয়া, তাহার এলেম দ্বারা উপকৃত হওয়া--ইহা হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং দ্বীনেরও তরক্কীর কারণ। এক হাদীসে এরশাদ হইয়াছে, তোমরা যখন জান্নাতের বাগানে ভ্রমণ কর, তখন উহা হইতে কিছু আহরণ করিয়া লও। সাহাবায়ে কেরাম (রাযিঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! জান্নাতের বাগান কি? হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, এলেমের মজলিস। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ ফরমাইয়াছেন, লোকমান (আঃ) তাঁহার পুত্রকে উপদেশ দিয়াছেন__ওলামায়ে কেরামের খেদমতে বেশী বেশী হাজির হওয়াকে জরুরী মনে কর, উম্মতের তত্বজ্ঞানী লোকদের বাণীসমূহ মনোযোগ সহকারে শুন। কেননা, জ্ঞান ও হেকমতের নূর দ্বারা আল্লাহ্‌ তায়ালা মু্দা দিলগুলিকে এমন জিন্দা করিয়া দেন যেমন মুদা জমিনকে মুষলধার বৃষ্টির দ্বারা জিন্দা করিয়া থাকেন। আর উল্মতের তত্বজ্ঞানী তাঁহারাই যাহারা দ্বীন সম্পর্কে জ্ঞানী ; অন্য কেহ নহে। আরও এক হাদীসে আছে, জনেক ব্যক্তি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, আমাদের জন্য উত্তম সঙ্গী কে? এরশাদ ফরমাইলেন, যাহাকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়, যাহার কথায় এলেমের তরঙ্ধী হয় এবং যাহার আমলের দ্বারা আখেরাতের কথা স্মরণ হয়। ‘তারগীব’ নামক কিতাবে এই রেওয়ায়াতগুলি উল্লেখ কর৷ হইয়াছে। এক হাদীসে আছে, আল্লাহ তায়ালার সর্বোত্তম বান্দা তাঁহারাই যাহাদিগকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়। স্বয়ং আল্লাহ পাক বলেন ৪ 2/0) Lust hit BT UE) AGN EL (0 ols BA ia Ep 0 HG অর্থ ৪ হে ঈমানদারগণ ! আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক। (সূরা তওবা, আয়াত $ টি) লৰাব খাজা ৫৫ পৃষ্ঠাঃ 55 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।