দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ভিন্নমত প্রকাশ করিতে বাধ্য। ভিন্নমত প্রকাশ না করিলে তিনি দ্বীনের ব্যাপারে অবহেলাকারী সাব্যস্ত হইবেন এবং গোনাহগার হইবেন। আসল কথা এই যে, যাহারা আমল করিতে চায় না তাহারাই এই ধরণের অহেতুক ও বেহুদা অজুহাতকে বাহানা বানাইয়া থাকে। নতুবা ডাক্তারদের মধ্যে সর্বদাই মতভেদ হইতেছে, উকিলদের মধ্যেও মতভেদ হইতেছে ; কিন্ত এই মতভেদের কারণে কেহ ডাক্তারের দ্বারা চিকিৎসা করানো এবং উকিলের মাধ্যমে মামলা-মোকাদ্দমা চালানো বাদ দেয় না। অথচ কী মুসীবত যে, কেবল দ্বীনি ব্যাপারে আলেমগণের এখতেলাফকেই বাহানা বানানো হয়। সত্যিকার অর্থে যাহারা আমল করিতে ইচ্ছুক তাহাদের জরুরী কর্তব্য হইল, যে আলেমকে ভাল মনে হয় ; সুন্নতের অনুসারী মনে হয় তাহার কথা অনুযায়ী আমল করিবে, অন্য কাহারও উপর অনর্থক আক্রমণ ও কটুবাক্য বলা হইতে বিরত থাকিবে। শরীয়তের দলীলসমূহ বুঝার এবং এইগুলির পর্যায়ক্রম ঠিক রাখার ক্ষমতা যাহাদের নাই তাহাদের জন্য ওলামায়ে কেরামের এখতেলাফে দখল দেওয়ার কোন অধিকার নাই। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত হইয়াছে, অযোগ্য লোকদের নিকট হইতে এলেমের কথা নকল করা এলেমকে ধ্বংস করারই নামাস্তর। কিন্তু যেখানে বদ্দ্বীনি এই পর্যায়ে পৌছিয়াছে যে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হুকুমসমূহের সমালোচনা করা প্রত্যেকেই নিজের অধিকার বলিয়া মনে করে, সেখানে বেচারা আলেমগণের আর ধর্তব্য কোথায়? কাজেই দোষারোপ যতই করা হইবে তাহা কমই হইবে। 522180123 25550 2 GE (“আর যাহারা আল্লাহর নির্ধারিত সীমা লংঘন করে তাহারাই প্রকৃত জালিম।”) সপ্তম পরিচ্ছেদ ইহা ষষ্ঠ পরিচ্ছেদের পরিশিষ্ট ও সম্পূরক। পাঠকবৃন্দের খেদমতে. এই পরিচ্ছেদে একটি জরুরী আরজ হইল এই যে, আল্লাহওয়ালাদের সাথে অধিক সম্পর্ক রাখা এবং EHR দ্বীনের কাজে শক্তি বৃদ্ধি ও খায়ের-বরকতের কারণ হয়। SECA STENT CRE ERSALLUUDELY GANA 55 UE BH If পৃষ্ঠাঃ 52 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।