দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ফরজ দায়িত্ব আদায় হইয়া যাইবে, নতুবা সমগ্র দুনিয়াবাসীই গোনাহ্‌গার হইবে। সাধারণতঃ একটি অভিযোগ এই করা হইয়া থাকে যে, ওলামাদের মতবিরোধ সর্বসাধারণকে ধ্বংস ও বরবাদ করিয়া দিয়াছে। সম্ভবতঃ কথাটি এক পর্যায়ে সহীহ হইতে পারে ; কিন্তু আসল কথা এই যে, ওলামায়ে কেরামের এই মতবিরোধ আজকের নহে, পঞ্চাশ বা শত বৎসরের নহে ; বরং ইসলামের স্বর্ণযুগ এমনকি হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগ হইতেই চলিয়া আসিতেছে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জুতা মোবারক আলামতস্বরূপ হযরত আবু হুরায়রা (রাযিঃ)কে দিয়া এই ঘোষণা করিতে পাঠাইলেন ৪ যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলিবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। পথে হযরত ওমর (রাষযিঃ)-এর সহিত সাক্ষাৎ হয়। তিনি হযরত আবু হুরায়রা (রাযিঃ)কে ব্যাপার জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন আমি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক। কিন্তু তবুও হযরত ওমর (রাযিঃ) তাঁহার বুকের উপর এত জোরে দুই হাতে আঘাত করিলেন যে, বেচারা প্রায় চিৎ হইয়া পিছন দিকে পড়িয়া গেলেন। কিন্তু ইহার পর হযরত ওমর (রাযিঃ)-এর বিরুদ্ধে কোন পোষ্টার প্রচার করা হয় নাই এবং কোন সভা হইয়া ইহার প্রতিবাদে কোন রেজুলেশনও পাস হয় নাই। সাহাবায়ে কেরাম (রাযিঃ)-এর মধ্যে হাজারো মাসায়েল মতবিরোধরপূর্ণ রহিয়াছে। চার ইমামের নিকট সম্ভবতঃ ফেকার শাখাগত এমন কোন মাসআলা নাই যাহাতে কোন মতভেদ হয় নাই৷ চার রাকাত নামাযের মধ্যে নিয়ত হইতে সালাম ফিরানো পর্যন্ত প্রায় দুই শত মাসায়েলে চার ইমামের মধ্যে মতবিরোধ আমার ক্ষুদ্র দৃষ্টিতেই পড়িয়াছে। আরও অধিক না-জানি কত রহিয়া গিয়াছে! কিন্তু মতবিরোধপূর্ণ এতসব মাসায়েলের মধ্যে মাত্র ‘রফে ইয়াদাইন’ (অর্থাৎ উভয় হাত উঠানো), জোরে ‘আমীন: বলা ইত্যাদি দুই-তিনটি মাসআলা ছাড়া অন্য কোন মাসআলা না শুনা যায়, না সেইগুলির জন্য কোন পোষ্টার ছাপা হয়, না কোন প্রতিবাদ বা বিতর্ক সভা হইতে দেখা যায়। কারণ, সাধারণ মানুষ এইসব মতভেদপূর্ণ মাসায়েল সম্পর্কে মোটেও পরিচিত নহে। বরং ওলামায়ে কেরামের এখতেলাফ রহমতস্বরূপ এবং অতি স্বাভাবিক ব্যাপার। কার্ণ কোন আলেম যদি প্রমাণ সহকারে কোন ফতওয়া প্রদান করেন এবং এই প্রমাণ অন্য কোন আলেমের দৃষ্টিতে সঠিক না হয়, তরে শরীয়ত মোতাবেক তিনি পৃষ্ঠাঃ 51 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।