সূচী-পত্র অর্থাৎ, তিন ধরণের মানুষকে একমাত্র মুনাফেক ছাড়া আর কেহই হেয় মনে করিতে পারে না--এক, বৃদ্ধ মুসলমান ; দুই, আলেম ; তিন, ন্যায়পরায়ণ শাসনকর্তা। তোরগীব ৪ তাবারানী) কোন কোন রেওয়ায়াতে হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নকল করা হইয়াছে, ‘আমার উম্মতের ব্যাপারে তিনটি বিষয়ে আমার সবচাইতে বেশী ভয় হয়-_এক, তাহাদের দুনিয়াবী উন্নতি বেশী হইতে থাকিবে, যাহার কারণে তাহাদের মধ্যে পরস্পর হিংসা সৃষ্টি হইবে। দ্বিতীয়, তাহাদের মধ্যে কুরআন শরীফ এত ব্যাপক হইয়া যাইবে যে, প্রত্যেকেই উহার মতলব বুঝিতে চেষ্টা করিবে। অথচ কুরআনের অনেক অর্থ ও মতলব এমনও রহিয়াছে যাহা আল্লাহ ব্যতীত আর কেহই জানে না। আর যাহারা এলেমে গভীর ও পরদর্শী তাহারাও এইরূপ বলে যে, এই সবকিছু আল্লাহর পক্ষ হইতে নাযিল হইয়াছে, আমরা ইহার উপর দৃঢ় বিশ্বাস ও একীন রাখি। (বয়ানুল কুরআন) অর্থাৎ গভীর এলেমের অধিকারী পারদশী ব্যক্তিরাও কেবল সত্যতা স্বীকার করিয়াই ক্ষান্ত হইয়া যান ; অধিক কিছু বলিতে সাহস করেন না। এইরূপ ক্ষেত্রে সাধারণ লোকের কিছু বলিবার কী অধিকার থাকিতে পারে! তৃতীয় বিষয় হইল, ওলামায়ে কেরামের হক নষ্ট করা হইবে ; তাহাদের সহিত বে-পরোয়া আচরণ করা হইবে। ‘তারগীব’ মামক কিতাবে এই হাদ৷সখানা ‘তাবারানী’র সূত্রে উল্লেখ করা হইয়াছে। হাদীসের কিতাবসমূহে এই ধরণের বনু রেওয়ায়াত বর্ণিত আছে। বর্তমান যুগে ওলামা এবং দ্বীনি এলেম সম্পর্কে যে সমস্ত শব্দ সাধারণতঃ ব্যবহার করা হইয়া থাকে ‘ফতওয়ায়ে আলমগীরী’ কিতাবে সেইগুলির অধিকাংশকে কুফরী শব্দ বলিয়া গণ্য করা হইয়াছে। কিন্ত অজ্ঞতার কারণে মানুষ এইসব হুকুম হইতে একেবারে গাফেল। সুতরাং এই ধরণের শব্দ সাধারণভাবে ব্যবহার করার ব্যাপারে অনেক বেশী সাবধান থাকিতে হইবে। আর যদি মানিয়া লওয়া হয় যে, বর্তমান যুগে হক্কানী আলেম একেবারেই নাই--যাহাদেরকে আলেম বলা হয় তাহারা সকলেই ওলামায়ে ছু বা অসৎ আলেম, এই কথা বলিয়াও তো আপনারা দায়িত্বমুক্ত হইতে পারেন না। কেননা, অবস্থা যদি এইরূপই হয় তাহা হইলে সমগ্র দুনিয়াবাসীর উপর এই ফরজ দায়িত্ব আসিয়া যায় যে, হক্কানী আলেমগণের একটি জামাত তৈরী করিতে হইবে এবং তাহাদিগকে এলেম শিখাইতে হইবে। কেননা, সমাজে আলেমগণের জামাত বর্তমান থাকা ফরজে কেফায়াহ। একটি জামাত এই কাজে নিয়োজিত থাকিলে সকলের পৃষ্ঠাঃ 50 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।