সূচী-পত্র জানা না যায় ততক্ষণ পর্যন্ত তাহার সম্পর্কে কোন মস্তব্য করা উচিত নহে। যেমন কালামে পাকে এরশাদ হইয়াছে ৪ LIE DIANE IEY ই EE ARAN SS SATE ETS) অর্থাৎ যে বিষয়ে তোমার প্রকৃত অবস্থা জানা নাই, সেই বিষয়ে তুমি মন্তব্য করিও না, নিশ্চয় কর্ণ, চক্ষু এবং অন্তর এ সবের ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসা করা হইবে। (সূরা বনী ইসরাঈল, আয়াত £ ৩৬)(বয়ানুল কুরআন) আর শুধু এই ধারণার বশবর্তী হইয়া যে, কথা বল্নেওয়ালা হয়ত অসৎ আলেম হইবে--তাহার কথাকে যাচাই না করিয়া বাদ দিয়া দেওয়া আরও অধিকতর জুলুম। হযরত নবী করীম সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে এত বেশী সাবধানতা অবলম্বন করিয়াছেন যে, ইহুদীরা তওরাত কিতাবের বিষয়বস্তু আরবীতে নকল করিয়া শুনাইত। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা ইহাকে সত্য বা মিথ্যা কিছুই বলিও না বরং এই কথা বলিয়া দাও যে, আল্লাহ তায়ালা যাহা কিছু নাযিল করিয়াছেন আমরা উহা বিশ্বাস করিয়াছি। অর্থাৎ যাচাই না করিয়া কাফেরের বর্ণনাকেও সত্য বা মিথ্যা বলিতে নিষেধ করিয়াছেন। কিন্তু বর্তমান যুগে আমরা এই পর্যায়ে পৌছিয়াছি যে, আমাদের মতের বিপরীতে যদি কেহ কোন. কথা বলে, তবে বল্নেওয়ালার হক ও সত্য হওয়ার সঠিক প্রমাণ থাকা সত্বেও তাহার কথা ও বক্তব্যকে নীচু করার জন্য তাহার ব্যক্তিত্বের উপর হামলা করা হয়। দ্বিতীয় জরুরী বিষয়টি হইল, খাঁটি-হক্কানী ওলামায়ে কেরামও যেহেতু মানুষ ; তাহারা নিষ্পাপ নহেন--নিষ্পাপ হওয়া তো আম্বিয়ায়ে কেরামেরই বেশিষ্ট্যয, কাজেই তাহাদের ভুল-ক্রটির জন্য তাহারাই দায়ী থাকিবেন। আর ইহা তো.আল্লাহ তায়ালার ব্যাপার_-তিনি সাজা দিবেন বা মাফ করিয়া দিবেন ; বরং বেশী সম্ভাবনা ইহাই যে, ইনশাআল্লাহ তাহাদের ক্রটি-বিচ্যুতি মাফই হইয়া যাইবে। কেননা, কোন দয়ালু মনিবের গোলাম যখন নিজের কাজ-কর্ম ছাড়িয়া মনিবের কাজে মশগুল হইয়া যায় এবং মনে-প্রাণে উহাতেই লাগিয়া থাকে তখন মনিব সাধারণতঃ তাহাকে মাফ করিয়াই থাকে। অথচ মহান আল্লাহ্ তায়ালার সমতূল্য দয়াবান আর কে হইতে পারে! কিন্তু তিনি যদি তাঁহার ন্যায়বিচারের পৃস্ঠাঃ 48 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।